somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়া তো বঙ্গবন্ধুকে অসম্মান করেননি...

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. জিয়াউর রহমান যতদিন ক্ষমতায় ছিলেন ততদিন বঙ্গবন্ধুকে নিয়ে কোন বাজে মন্তব্য করেছিলেন কিনা আমরা জানতে পাইনা। টক শো কিংবা জনকন্ঠে আমরা এসব পাইনা। তিনি সামরিক সরকার হয়েও 'যার পক্ষে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন' তাকে নিয়ে কটুক্তি করেননি। বঙ্গবন্ধুর মৃত্যুর পর সমসাময়িক আওয়ামী লীগ ও জাসদের অনেক নেতা প্রকাশ্যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিলেন। যেমন - আওয়ামী লীগের মালেক উকিল বলেছিলেন, ফেরাউনের শাসনের পতন হয়েছে। কর্ণেল তাহের বলেছিলেন, শেখ মুজিবের লাশ সমুদ্রে ফেলে দেয়া উচিত ছিল। বঙ্গবন্ধুকে খারাপ করার জন্য তখনকার রাজনীতিকরা অনেক সময় ব্যয় করেছিলেন। মতিয়া চৌধুরী, ইনু'রাও অনেক কটু বক্তব্য দিয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে।

২. আওয়ামীলীগারদের পক্ষ থেকে জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করা হয় সাধারণত -
ক. জিয়া বঙ্গবন্ধুর উপর নাখোশ ছিলেন কারণ তাকে সেনাপ্রধান করা হয়নি।
খ. জিয়া জানতেন বঙ্গবন্ধুর বিরুদ্ধে অভ্যূত্থান হবে তবু তিনি বাধা দেননি।
গ. জিয়া বঙ্গবন্ধুর মৃত্যুর খবর শুনে বলেছিনে, সো হোয়াট? আপহোল্ড দি কনস্টিটিউশান।
ঘ. জিয়া বঙ্গবন্ধুর কয়েকজন খুনীকে পুনর্বাসন করেছিলেন।

৩. জিয়াউর রহমান ক্ষমতায় গিয়ে যেসব রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা নিয়ে আলাদা চর্চা হবে। তবে এই পোস্টের মূল কথা হলো, জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালীন মরহুম শেখ মুজিবুর রহমান কে অসম্মান করেননি। তাই তার দল বি এন পি'র উচিত ১৫ ই আগস্ট খালেদা জিয়ার জন্মদিন(সত্য হলেও) পালন না করা। খালেদা জিয়া যদি মৃত্যুর আগে এইটা বন্ধ করেন এই বলে যে, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে জন্মদিন আর এই দিনে পালন করবো না তাহলে অনেক ভালোর দিকে যাবে দেশের রাজনীতি।

পুনঃশ্চ - ১৫ ই আগস্ট যাদের জন্মদিন তারা জন্মদিন পালন করতেই পারে। তবে যেহেতু এই দিনে খালেদা জিয়ার জন্মদিন পালন দৃষ্টিকটু ও বিতর্কিত তাই এটা বন্ধ হওয়া উচিত...
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৩
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×