somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাঁদগাজী ছাড়া আর সবাই খালেদার রায়কে তেমন আমলে নিচ্ছে না...

১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. এমন কি আওয়ামীলীগাররাও খুব একটা আনন্দে নেই এই রায়ে। তারা ধরেই নিয়েছে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলার রায়। তারা বরং ভয়ে আছে শেখ হাসিনা জীবিত অবস্থায় খালেদা বা তারেক ক্ষমতায় আসলে তাদের নেত্রী শেখ হাসিনাকেও এভাবে জেলে ভরা হবে! এখন আবার নতুন করে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলাগুলোর অর্থের পরিমাণ ছিল আরো অনেক বেশী। সেগুলো চলতে পারে কিনা। পাশাপাশি আরো প্রশ্ন উঠছে, শেখ হাসিনার গত ১০ বছরে ব্যাংক লুটপাট, শেয়ার বাজার কেলেংকারি সহ অন্যান্য দুর্নীতির বিচার করা উচিত...

২. আমার মনে হয়, এরশাদকে যতটা দুর্নীতিবাজ(অবশ্য এরশাদ ও তার সমর্থকেরা তা মনে করে না) মনে করা হয়, সেই পর্যায়ের দুর্নীতিবাজ শেখ হাসিনা ও খালেদা জিয়াকে কেউ মনে করে না। হয়তো বা তেনারা নারী হওয়ার কারণেই! তার উপর এরশাদের বিপক্ষে চলে গিয়েছিল প্রায় পুরো জাতি, প্রায় সব বড় দল। নারী কেলেংকারীর কারণেও এরশাদের বদনাম হয়েছিল অনেক। তাই এরশাদের সাজাকে সবাই অবধারিত ভেবেছিল। যদিও সেটা সম্ভব হয়েছিল খালেদা জিয়ার সাথে ২০০১ সালের বেঈমানী করার কারণে!

৩. খালেদা জিয়ার রায়ের পর তেমন বড় আন্দোলন না হওয়ার কয়েকটা কারণ/দিক থাকতে পারে।
ক. বি এন পি নেতৃত্ব নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় না(সোজা কথায় আওয়ামীলীগের ফাঁদে পা দিতে চায় না)।
খ. সাঈদী, নিজামী, হেফাজতের পর বিএনপি বুঝে গিয়েছে আন্দোলন করে কোন চুলও ছেঁড়া যায় না।
গ. সময় স্বল্পতার কারণে খালেদার মামলার চূড়ান্ত নিস্পত্তি ভোটের আগে হবে না। তাই তাঁর নির্বাচনে দাঁড়াতেও সমস্যা হবে না।
ঘ. হয়তো কিছুদিনের মধ্যেই খালেদা জামিন নিয়ে বের হবেন। তাই একটু পাবলিক সেন্টিমেন্ট নিচ্ছে বিএনপি।

৪. তবে শেখ হাসিনা যদি মনস্থির করেই থাকেন(২০১৪ সালের পরই বোঝা গিয়েছে) খালেদাকে নির্বাচনের বাইরে রাখবেন তাহলে খালেদা জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের এখানেই সমাপ্তি হয়ে যাবে। বিএনপি ভাঙলেও তেমন ক্ষতি হবে না। তারেকের বউকে পেলে(!) মওদুদরা মুখে ফেনা তুলে দল টিকিয়ে রাখবে। হয়তো বিএনপি ক্ষমতায় আসাটা আরো দীর্ঘায়িত হয়ে গেল।

৫. আমি প্রায় ব্লগারের পোস্টে দেশ নিয়ে মন্তব্য করার সময় লিখি, বাংলাদেশকে ঠিক লাইনে আনতে হলে দুই পরিবারমুক্ত হতে হবে দেশ। তবে এভাবে একজন ক্ষমতার জোরে আরেকজনকে সাজা দিবে সেটা কখনোই কাম্য নয়। কারণ, পাশা উল্টে গেলে হাসিনাকেও জেলে যেতে হবে! চাঁদগাজী ভাই প্রায় সব পোস্টে দুই দলের বিরুদ্ধে বলেন। কিন্তু গত কিছুদিন খালেদা জিয়াকে নিয়ে বেশী বলেছেন। তাই এই পোস্ট প্রসব করতে বাধ্য হলাম...
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:২৮
৩৪টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×