somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আওয়ামী লীগকে যেভাবে হারানো যেতে পারে...

০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আগেই বলেছি বর্তমান অবস্থায় ও ব্যবস্থায় আওয়ামী লীগকে আর হারানো যাবে না। দুইটা পথ আছে। এক হল, উনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দিবেন অথবা 'উনারা' কিছু একটা করবে। দুইটার কোনটারই সম্ভাবনা নেই আপাতত...

২. বর্তমান অবস্থায়ও আওয়ামীলীগকে হারানোর একটা উপায় আমার উর্বর মস্তিস্কে কিছুদিন ধরে ঘুরপাক খাচ্ছে। সেটা হল মাহাতির স্টাইল। মাহাতির মোহাম্মদ যেমন নিজ দলের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে দীর্ঘদিনের ক্ষমতাসীন সরকারকে পরাজিত করেছে, সেরকম কিছু একটা করতে হবে। একবার জোয়ার চলে আসলে তাকে ঠেকানোর সাধ্য শেখ হাসিনার নেই। আপনারা হয়তো এখন মাহাতিরের জায়গায় কামাল হোসেন, বি চৌধুরী, কাদের সিদ্দিকীদের কল্পনা করছেন। জ্বি না। শেখ হাসিনা ও খালেদা জিয়ার সমপর্যায়ে কোন নেতা বাংলাদেশে নেই। তবে হ্যাঁ, একজনকে কি মিস করছেন? ঠিকই ধরেছেন আমি বাংলাদেশের সর্বশেষ জীবিত 'পুরুষ' হুসেইন মোহাম্মদ এরশাদের কথাই বলছি। হাসিনাকে হারাতে পারলে একমাত্র তিনিই পারবেন। কীভাবে? পড়তে থাকুন...

ক. খালেদা জিয়াকে অবসর নিতে হবে। কোন এক বুড়া কলাগাছকে বিএনপি প্রধান বানাতে হবে। তারেক রহমানকে নয়।
খ. এরশাদকে সম্মিলিত বিরোধী দলের প্রধান নেতা ও জিতলে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিতে হবে। বিরোধী দলের সবাইকে 'ধানের শীষ' প্রতীকে ভোট করতে হবে।
গ. জনপ্রিয়তা ও চরিত্রের ভিত্তিতে সব আসনে প্রার্থী ঠিক করতে হবে। এ ক্ষেত্রে বি এন পি, জাতীয় পার্টি, জামায়াত সবাইকেই ছাড় দিতে হবে(যেহেতু তেনাদের লক্ষ্য শেখ হাসিনার পরাজয়)। দরকার হলে সব দলের সদস্যরাই গোপন ভোটে প্রার্থী ঠিক করবে। কোন আসনেই বিদ্রোহী প্রার্থী থাকবে না।
ঘ. এরপর শুরু হবে শো ডাউন। একবার ভেবে দেখুন, এরশাদ যদি আবার হাটে, ঘাটে, মাঠে যায় আর তার পেছনে যদি বিএনপি, জামায়াত কর্মীরা থাকে তাহলে কী রকম গণজোয়ার শুরু হবে।
ঙ. শেখ হাসিনা ঘাবড়ে যাবে। এরশাদের ব্যক্তিগত প্রভাব এখনো আন্তর্জাতিক ভাবে, আর্মি আর বিচার বিভাগে আছে। সেগুলো কাজে লাগালে শেখ হাসিনা ও ছাত্রলীগ গণজোয়ারে কিছুই করতে পারবে না। পুলিশের মধ্যেও তখন নৈতিকতার জোয়ার বইবে। নির্বাচন কমিশনারও নৈতিকতার পরীক্ষা দিবেন! বাংলাদেশের এখনো কিছু নীরব ভোটার দুই নারীর চেয়ে এরশাদকে যোগ্য মনে করেন।
চ. বিএনপির ভোট ও সমর্থন পাওয়ার জন্য এরশাদকে মাহাতিরের মত ঘোষণা দিতে হবে বয়সের কারণে ২ বছর পর ক্ষমতা ছেড়ে দিবেন। (তখন খালেদা জিয়া সক্ষম থাকলে তেনাকে দেয়া যেতে পারে)

৩. এই প্রস্তাবে একটাই ঝামেলা। তা হল, মঞ্জুর হত্যা মামলা। এরশাদের দলের প্রায় সব কিছু বিএনপি'র সাথে মিল থাকলেও তিনি বেশীর ভাগ সময় আওয়ামীলীগের সাথে থাকেন তার কারণ হল, এই জেলে যাওয়া এড়ানো। এরশাদ যেই মাত্র বিরোধী দলের প্রধান নেতা হয়ে যাবেন, শেখ হাসিনা তার মামলা গুলো সচল করবেন। জনগণ বুঝে যাবে এবং আরো সহানুভূতি পাবে এরশাদ। যদি রায় এরশাদের বিপক্ষে যায় সে ক্ষেত্রে বিকল্প পথ হল কামাল হোসেন অথবা কাদের সিদ্দিকী। কারণ, বি চৌধুরীকে নিলে আওয়ামী লীগ থেকে ভোট আসবে না।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
৪৩টি মন্তব্য ৪৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×