
১. ধরুন আপনি 'ক'। 'খ' আর 'গ' আপনার বন্ধু। আপনারা ৩ জনই বন্ধু। কিন্তু 'খ' আর 'গ'-এর মধ্যে একটু দ্বন্দ্ব আছে যা তারা সামনাসামনি প্রকাশ করে না। কিন্তু আপনি জানেন সেটা। 'খ' ও 'গ' একে অন্যের বিরুদ্ধে অবলীলায় আপনার কাছে বলে। কারণ, তারা জানে এই কথা আপনি প্রকাশ করে দিয়ে তাদের মধ্যে ঝামেলা পাকাবেন না। তারা আপনাকে বিশ্বাস করে কারণ, আপনি ভাল মানুষ। 'খ' আর 'গ' এর বন্ধুত্বও নষ্ট হয় না আপনার কারণে...
২. আমাদের দেশে রুমগুলোতে এখনো লকার সিস্টেম নেই। কেউ বাইরে থেকে আসলে ভেতর থেকেই খুলে দিতে হয়। বাইরে রুমের চাবি সবার কাছে থাকে। ধরুন আপনি মাঝে মাঝে দেরী করে রুমে ফিরেন আর তখন আপনার রুমমেট ঘুমে থাকে। কিংবা আপনার রুমমেট ঘুমে থাকার সময়ই আপনাকে ডিউটিতে যেতে হয়। এখন আপনার রুমমেট যদি ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, আপনি কখন এলেন বা কখন গেলেন তাহলে আপনি ভাল মানুষ। কারণ, আপনি তার কথা চিন্তা করে দরজা আস্তে খুলেন। লাইট না জ্বালিয়ে কাপড় চেঞ্জ করেন...
৩. আপনার মা ও আপনার স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। কেউ কারো ছায়াও দেখতে পারে না। কিন্তু আপনার মা আপনাকে বলে না, বউ'র হয়ে গিয়েছেন কিংবা আপনার স্ত্রী আপনাকে বলে না মায়ের জন্য বউকে ভালো বাসে না। আপনার মা এখনো আপনাকে আগের মতই ভালোবাসে আর আপনার স্ত্রীও আপনাকে স্বামীর মতই প্রাণ দিয়ে ভালোবাসে। তাহলে বুঝে নিতে হবে আপনি ভাল লোক। আমাদের সমাজে দুই দিক রক্ষা করে অনেকেই চলতে পারে না। প্রায়ই দেখা যায়, মায়ের প্রতি ঝুঁকতে গিয়ে স্ত্রীর সাথে সমস্যা হয় কিংবা স্ত্রীর প্রতি ঝুঁকতে গিয়ে মায়ের সাথে সমস্যা হয়। যদি মা ও স্ত্রী দুজনই আপনার উপর রাগ না করে থাকেন তাহলে আপনি ঠিক পথেই আছেন...
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


