somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধাবী ব্লগারগণ যখন গণতন্ত্রে বিশ্বাস করেন না...

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. চাঁদগাজী - সামু'র সবচেয়ে জনপ্রিয়(ক্ষেত্র বিশেষে নিন্দিত/বিতর্কিত) ব্লগার চাঁদগাজী। বাংলা ব্লগেই তেনার মত অন্য কেউ আছেন কিনা আমার জানা নেই। তেনার বৈশিষ্ট্য হল, সহজ ও অল্প কথায় পোস্ট করা। বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, আন্তর্জাতিক জটিল বিষয়গুলো উনি সহজভাবে তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে যাওয়া আসার মধ্যে থাকেন। উনি একজন মুক্তিযোদ্ধা। উনি মনে করেন, শেখ সাহেব ও তাজউদ্দিন বিজয়ের পর মুক্তিযোদ্ধাদের খবর নেননি, তাদের দিয়ে দেশ চালাননি। তাই বাংলাদেশের ক্ষতি হয়েছে। উনি শিক্ষাকে সব সময় গুরুত্ব দেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন না। কারণ, আওয়ামী লীগের আমলে সুপার ধনী বাড়ার হার বেশী। এছাড়া মধ্যপ্রাচ্যে কামলা পাঠানোর জন্য এবং দেশের গরীব মেয়েরা পড়ালেখা না করে ঘরে ঘরে 'কাজের মেয়ে' হওয়ার জন্য রাজনীতিবিদদের দোষ দেন...

২. কলাবাগান১ - তিনি খুবই মেধাবী। সম্ভবত আমেরিকাতে থাকেন। বিদেশী ছাত্রদের বিজ্ঞানের জটিল বিষয় পড়ান। উনি বিজ্ঞান বিষয়ক অনেক পোস্ট দেন যা পড়লেই বোঝা যায় বিষয়গুলোতে উনার অনেক দখল আছে। উনি উদার, মুক্তমনা। নারীদের ক্ষমতায় দেখতে চাইনা বলাতে এক পোস্টে উনি আমাকে গুহায় চলে যেতে বলেছিলেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন...

৩. হাসান কালবৈশাখী - উনি আমেরিকাতে থাকেন। সম্ভবত কম্পিউটার বিজ্ঞানী। হয়তো বা পাওয়ার পয়েন্ট বিশেষজ্ঞ'র চেয়েও মেধাবী। মহাকাশ নিয়েও উনার অনেক জানা শোনা। উনিও মাঝে মাঝে বিজ্ঞান বিষয়ক পোস্ট দিয়ে থাকেন। উনি আওয়ামী লীগকে পছন্দ করেন...

৪. রাজীব নূর - ব্লগের হুমায়ুন ও রবীন্দ্র পিডিয়া বলা যেতে পারে উনাকে। লেখার হাত খুব ভাল। কী বোর্ড ধরলেই লেখা তৈরি হয়ে যায় দ্রুত। উনাকে বলা যায় জীবনমুখী ব্লগার। প্রতি মাসে সর্বোচ্চ পোস্ট তিনিই দিয়ে থাকেন। রাজনৈতিক পোস্ট কম লিখলেও উনি শেখ হাসিনার উপর আস্থা রাখেন সেটা কয়েকটা লেখায় প্রকাশ পেয়েছে। ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে অভিনন্দন জানিয়ে একটা লেখাও লিখেছিলেন...

৫. চাঁদগাজী ছাড়া বাকী ৩ মেধাবী ব্লগারের প্রিয় দল আওয়ামী লীগ এবং তেনারা আওয়ামী লীগকে আবার ক্ষমতায় দেখতে চান। প্রিয় দলের জন্য খুবই নিরীহ একটা দাবী। আর চাঁদগাজী ভাই জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে অপছন্দ করেন এবং বিএনপি-কে অবৈধ দল মনে করেন বিধায় তিনি চান শেখ হাসিনা তথা আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসুক। ভাল কথা...

৬. তবে তেনাদের অভিন্ন একটা কথা হল - খালেদা তথা বিএনপিকে আসতে দেয়া যাবে না। তেনারা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চান না, তেনারা ভোটের সময় আর্মিকে চান না, তেনারা মনে করেন বিএনপি আসলে আবার খাম্বা দুর্নীতি হবে, আগুন সন্ত্রাস হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ান হবে, জঙ্গিবাদ বাড়বে, উন্নয়ন বাধাগ্রস্থ হবে - তাই শেখ হাসিনাই থাকুক। কামাল হোসেন বিএনপি জোটের প্রধান হওয়াতেও তেনাদের আপত্তি। তেনারা উন্নত দেশের গণতন্ত্রকে শ্রদ্ধা করলেও নিজ দেশে চান (আরব দেশের মত) এক নেত্রী এক দল থাকুক। চীনা কমিউনিস্টদের সমালোচনাকারী চাঁদগাজী নিজের দেশে চান চীনাদের মতই এক নেতা! দেশের মানুষ যদি এতিমের টাকা লুটপাটকারী খালেদাকে ক্ষমতায় নিতে চায় তেনাদের আপত্তি হবে কেন? তেনারা কি গণতন্ত্রে বিশ্বাস করেন না?
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১৪
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×