somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

(সাবেক) গডফাদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির শোক...

২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেই ৫ বছরের মাথায় ক্ষমতা হারানোর পেছনে ছিল তখনকার কয়েকজন গডফাদারের ভূমিকা। ইটিভি, এটিএন বাংলা ছাড়া সম্ভবত আর কোন প্রাইভেট চ্যানেল ছিল না। তাই পত্রিকাগুলোই জনগণকে সব খবর জানাত। তখনকার যে কয়েকজন বিতর্কিত ব্যক্তির জন্য আওয়ামী লীগকে বিব্রত হতে হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন, জয়নাল হাজারী, মকবুল হোসেন, এইচ বি এম ইকবাল, কামাল হোসেন মজুমদার, শামীম উসমান প্রমুখ। মাত্র ২০ বছর আগের পত্রিকা গুলো পড়লেই সবাই বুঝতে পারবে...

২. ফেনী ছিল সন্ত্রাসের জনপদ। আমার নিজের পরিচিত/অপরিচিত লোক বিএনপি করার কারণে পালিয়ে বেড়িয়েছে। 'স্টিয়ারিং কমিটি', 'ক্লাস কমিটি' কত মানুষ হত্যা করেছে তার হিসাব নেই। আমার এক মামার স্ত্রীকে(বিয়ের পর জানা গিয়েছে) কয়েকদিন আটকে রেখেছিল তার বাহিনীর লোকেরা। প্রথম আলো একাই ঐ সময় হাজারীর বিরুদ্ধে লড়ে গিয়েছিল। সাংবাদিক টিপু সুলতানকে টর্চার করার পর সারা দেশে হাজারী বিরোধী সেন্টিমেন্ট বেড়ে যায়...

৩. ২০০১ সালে বিএনপি’র আমলে যৌথ বাহিনীর অভিযানের আগে সে পালিয়ে যায়। অবশ্যই কেউ না কেউ অভিযানের খবর লিক করেছিল। যাই হোক, বদনামের কারণে আওয়ামী লীগও তাকে বহিস্কার করে পলাতক থাকা অবস্থায়। আইনের চোখ অন্ধ। তাই সাক্ষ্য প্রমাণের অভাবে হাজারী সব মামলা থেকে খালাস পেয়ে যায়। ২০১৯ সালে শেখ হাসিনাই তেনাকে আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য করেন...

৪. বিএনপি’র সাবেক মহাসচিব আবদুল মান্নান ভূইয়ার মৃত্যুতে খালেদা জিয়া দেখতে যাননি এবং কোন শোক প্রকাশ করেননি। সম্ভবত সাইফুর রহমানের মৃত্যুতেও একই কাজ করেছেন। তেনাদের অপরাধ তেনারা সংস্কারপন্থী ছিলেন। রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিনের মৃত্যুর পর বিএনপি দায়সারা ভাবে বিশিষ্ট ব্যক্তি হিসেবে(রাষ্ট্রপতি নয়) শোক প্রকাশ করে। বিতর্কিত সালাউদ্দিন কাদের চৌধুরী যিনি খালেদা জিয়াকে কুকুরের সাথে তুলনা করেছিলেন (পরে আবার উপদেষ্টাও হয়েছিলেন - সবই রাজনৈতিক চাল), তাঁর মৃত্যুতেও কেন্দ্রীয় বিএনপি’র কোন কর্মসূচী ছিল না। কারণ, এনারা দলের জন্য ক্ষতিকারক ছিলেন। তাই দল তেনাদের মৃত্যুতে নীরব থেকেছিল...

৫. অথচ আওয়ামী লীগ ঠিক তার উল্টো। সেই বিতর্কিত শামীম উসমান, কামাল হোসেন মজুমদাররা এখনো এমপি। হাজারীর মৃত্যুর পর আওয়ামী সমর্থকদের পেজে মাতম চলছে। তিনি ‘মুক্তিযোদ্ধা’ ছিলেন বলে তার সব অপরাধ মাফ হয়ে গেল? তিনি প্রকাশ্যে কখনো তেনার অপরাধের জন্য ক্ষমা চাননি। সালাউদ্দিন কাদেরের বলা আওয়ামী লীগের ‘মুক্তিযুদ্ধ’ মেশিনের কারণে কি শোকার্ত পরিবারগুলো সান্ত্বনা খুঁজে পাবে?
সর্বশেষ এডিট : ২৮ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×