somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উন্নয়নের ধারা কি কখনো বন্ধ হয়?

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. কিছু কথা আছে কেন যে পয়দা করেছে জ্ঞানপাপীরা, তা বুঝি না। যেমন - চরিত্রের প্রয়োজনে যে কোন দৃশ্যে অভিনয় করতে রাজি অমুক। আরে ভাই, 'চরিত্রের প্রয়োজন' আবার কী রকম? সামান্য কাপড় খোলা আর রোমান্টিক দৃশ্য কীভাবে চরিত্রের প্রয়োজনে হয়? কিংবা এই দৃশ্য দিলেই আমরা বুঝব, নাহলে বুঝতাম না এসব কিছু(!) - এরকম নাকি ব্যপারটা? অন্তরঙ্গ মুহূর্তে তো আরো অনেক কিছুই হয়, কই সেগুলো তো ঐভাবে (!) চিত্রায়ণ হয় না? তাহলে কি এই ‘চরিত্রের প্রয়োজনে’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
২. আবার ধরেন, ক্রিকেটে 'মানকাড আউট' নিয়ে একটা কথা বেশী হয় (বিডি সাংঘাতিক রা বেশী সিরিয়াস এই ব্যপারে) - 'ক্রিকেটীয় চেতনা'। আরে ভাই, আউট তো আউটই, চেতনা আবার কী রকম? কেউ ঐভাবে আউট করলে তাকে এমন ভাবে পোট্রেট করা হয় যেন সে বিশাল এক অপরাধ করে ফেলেছে। কিছুদিন আগে, যেমন সাকিব নিয়মের মধ্যে থেকে একটা আউট আবেদন করে সফল হল, তাতে সবাই পক্ষ বিপক্ষ হয়ে গেল। এতই সমস্যা হলে এই আউটের নিয়ম রাখল কেন আইসিসি? তাহলে কি এই ‘ক্রিকেটীয় চেতনা’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
৩. প্রতি ভোটের সময়, শেখ হাসিনা (যেহেতু তিনি ১৫ বছর ধরেই আছেন) ও তেনার নেতারা ভাষণ দেন, উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে নৌকায় ভোট দিতে হবে। আরে ভাই, ’উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে’ আবার কী রকম কথা? কোন দেশে কি উন্নয়ন কখনো বন্ধ হয়? এটা তো কেয়ামত পর্যন্ত চলবে। একটা দল নির্বাচিত হয়ে পরের নির্বাচনে এই কথা বলতেই পারে। কিন্তু পরপর ৩ বার ক্ষমতায় থেকেও ৪র্থ বারেও একই ডায়ালগ দিলে কেমন লাগে? তাহলে কি ৫ম বারে আরে ভোট দিতে হবে না তাদের? কোন দল কি বলবে যে, আমরা অনেকদিন ছিলাম, এবার আমাদের ভোট দিয়েন না! BAL, BNP কেউই বলবে না এরকম কথা। তাহলে কি এই ‘উন্নয়ন অব্যাহত রাখতে চাইলে’ কথাটা একটা ডাহা মিথ্যা নয়?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৯
১১টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



যে কেউ যে কোনো ধরনের পোশাক পরে যে কোনো সমাজে যেতে পারেন, সাধারণত কেউ বাধা দেয় না। তবে সর্বসাধারণের ক্ষেত্রে “দৃষ্টিকটু” বলে একটি বিষয় উল্লেখ্যযোগ্য। যা সময় স্থান কাল পাত্র... ...বাকিটুকু পড়ুন

×