somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বুয়েটে ছাত্র রাজনীতি ফেরানো উচিত হবে না, সব প্রতিষ্ঠানেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক...

০১ লা এপ্রিল, ২০২৪ সকাল ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. চিন্তা করে দেখুন, একই বয়সের একদল ছাত্র প্রায় একই বয়সের আরেক দল ছাত্রের উপর দাদাগিরি করছে। মিছিলে না যাওয়ার জন্য বকা দিচ্ছে, দল না করলে হলে উঠতে দিচ্ছে না, নতুন ছাত্রদের উপর র‌্যাগিং করছে। কতটা অসহায় ঐ ছাত্রদের ও তাদের পরিবারের মানসিক অবস্থা হয় কখনো কি ভেবে দেখেছেন?
২. যে কোন মৃত্যুই দুঃখজনক। আর তা যদি হয় শিক্ষাঙ্গনে তা আরও মর্মান্তিক। অতীতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হত্যার পর ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছে। কিন্তু রাজনীতিবিদ, সুশীল সমাজ ও জ্ঞানপাপী শিক্ষকদের জন্য কখনোই তা বাস্তবায়ন করেনি কেউ। শেষমেষ আবরার ফাহাদের মৃত্যুর পর বুয়েট শিক্ষার্থীরা (পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত বুয়েটিয়ানদের সহমত) এমন আন্দোলন করে বোধহয় স্বয়ং শেখ হাসিনাও মনে মনে চেয়েছেন বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ হোক…
৩. ছাত্ররাজনীতি নিষেদ্ধের পর মাঝে একবার ছাত্রদল রাজনীতি করার ঘোষণা দিয়েছিল, তবে তা পাত্তা পায়নি। আর গোপনে ছাত্রলীগ কয়েকবার চেষ্টা করেছিল কার্য্যক্রম শুরু করতে কিন্তু প্রতিবারই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পিছু হঠেছে। তবে এবার মনে হচ্ছে ছাত্রলীগ পেছন থেকে সাপোর্ট পাচ্ছে। আওয়ামী ফেসবুকাররাও উস্কানি দিচ্ছে রাজনীতি করার অধিকার দিতে হবে নাহলে বুয়েট নাকি মাদ্রাসা হয়ে যাবে। এর মধ্যে উপাচার্য্যও আমতা আমতা করে অনুমতি দিতে চাইছে (যদি সবাই রাজি হয় আর কি!)। শিক্ষামন্ত্রী ও ডিবি হারুনও এ ব্যপারে মন্তব্য করেছে। সব দেখে মনে হচ্ছে বুয়েটে আবার ছাত্ররাজনীতির অনুমতি দিতে পারে…
৪. ছাত্ররা রাজনীতি করতে চাইলে করুক ক্যাম্পাসের বাইরে গিয়ে মূল দলের সাথে। ক্যাম্পাসে কেন তারা সাধারণ ছাত্রছাত্রীদের শাসন করবে? উপাচার্যকে চোখ রাঙানি দিবে? হলে তালা দিবে? হল কি তাদের বাপের? কোন পিতামাতার বৈধ সন্তান হয়ে এমন কাজ কীভাবে করতে পারে কেউ? কিসের দেশের সেবা? কিসের ভবিষ্যতের রাজনীতিবিদ তৈরি? বিশ্বের কোন দেশে আছে এই ছাত্র রাজনীতি? কোন সুশীল, বুদ্ধিজীবি, রাজনীতিবিদের ছেলে ছাত্ররাজনীতি করে? এমনিতেই রাজনীতিবিদ, জনগণ, সিস্টেম-এর কারণে এই দেশ নিয়ে তেমন আশা ভরসা নেই, বুয়েটে যদি আবার ছাত্র রাজনীতি চালু হয় তাহলে আর কিছু বলার নেই…
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০২৪ দুপুর ২:৫৭
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

লিখেছেন নতুন নকিব, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:০৩

বিদায়, বিদায় প্রিয় যুক্তিবাদী

পীরজাদা আলহাজ্ব মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী। ছবি: সংগৃহীত

মানুষের জীবনে কিছু কণ্ঠ থাকে, যেগুলো শুধু শব্দ নয়; হৃদয়ের ভেতরে ঢুকে আলো জ্বালিয়ে দেয়। বাংলার... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব নারী দিবস- তাসনীম আফরোজ ইমি শ্রদ্ধা

লিখেছেন কলাবাগান১, ০৯ ই মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


আজ ছিল বিশ্ব নারী দিবস....পড়ছিলাম Chromosomal Determination of Sex.....খুবই ইন্টারএস্টিং বিষয় যেখানে বর্ণনা দেওয়া আছে কিভাবে সন্তান বাবা-মায়ের ডিএনএ ৫০%-৫০% পায়। কিন্তু এক জায়গায় বাবা কিছুই দিতে পারে না... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে

লিখেছেন অর্ক, ০৯ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৩



আমার একটি অভিজ্ঞতা বলছি। বেশ ক'বছর আগে ইরানি ফুটবল দল বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে এসেছিলো। খেলেছিলো বাংলাদেশের সাথেও। বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিলো খেলা। সরাসরি দেখেছিলাম। সে এক ভয়ানক অভিজ্ঞতা। ইরানের বেশিরভাগ... ...বাকিটুকু পড়ুন

নতুন সরকারের প্রতিশ্রুতির জোয়ার: টাকা আসবে কোথা থেকে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ৯:০২


ক্ষমতায় বসার এক মাস পেরোতে না পেরোতেই নতুন সরকার একের পর এক ঘোষণা দিয়েই যাচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, ইমাম-মুয়াজ্জিন ভাতা, ২০ হাজার কিলোমিটার খাল... ...বাকিটুকু পড়ুন

ব্লগার কালপুরুষ আর আমাদের মাঝে নেই।

লিখেছেন শরৎ চৌধুরী, ০৯ ই মার্চ, ২০২৬ রাত ১০:০১

সেই ২০০৬ সাল থেকে বাংলা ব্লগের শুরুর সময়টা থেকে তিনি ছিলেন আমাদের আড্ডার প্রাণকেন্দ্র। প্রথম অফলাইন আড্ডাগুলি হত তারই সাথে। সময়ের চাপে আমাদের দেখা হত না হয়ত কিন্তু মনে মনে... ...বাকিটুকু পড়ুন

×