somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ যদি খালেদা জিয়া পালিয়ে যেতেন…

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১. কল্পনা করুন...
৫ই আগস্ট ফ্যাসিস্ট খালেদা জিয়া তার গৃহকর্মী ফাতেমা সহ হেলিকপ্টারে করে সৌদি আরব পালিয়ে যাওয়ার পর ঢাকা শহরে তুমুল উল্লাস হয়। বিভিন্ন জায়গায় জিয়ার ম্যূরাল ভাঙা হয়। খালেদা জিয়ার বাড়ি ফিরোজা-তে অগ্নি সংযোগ করা হয়। গৃহবন্দী শেখ হাসিনাকে মুক্তি দেয়া হয়। বিএনপি’র প্রায় সব এমপি মন্ত্রী দেশ ছেড়ে পালিয়েছে…

২. এই পর্যন্ত সবই ঠিক আছে। কিন্তু এর পর কী হতে পারত চলুন তা চিন্তা করি…
তত্ত্বাবধায়ক সরকারের কাছে ছাত্ররা দাবি করল বিএনপি-কে নিষিদ্ধ করতে হবে। ওবায়দুল কাদেরের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, অবশ্যই বিএনপি-কে নিষিদ্ধ করতে হবে। জনগণ সেটাই চায়। প্রতিটা নেতা টক শোতে খালেদার বিচার আর বিএনপি’র নিষিদ্ধের পক্ষে কথা বলত। শেখ হাসিনা ঘোষণা দিত, ক্ষমতায় গিয়েই বিএনপি-র নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ করে দিবে...

৩. অথচ...
১৬ বছর দৌড়ানি খেয়েও বিএনপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না। এত নেতা কর্মী, গুম, খুন হওয়ার পরও আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে চায়। আওয়ামী লীগ এক সুযোগ পেয়েই বিএনপি ক্ষমতায় যাতে কোনদিন না আসে সে ব্যবস্থা করেছিল বিভিন্ন সিস্টেমে। ২য় বার সুযোগ পেলে বিএনপি-কে তাদের কথা মত 'মুসলীম লীগ' বানিয়ে দিবে। জুলাই বিপ্লব না হলে ২০২৯ পর্যন্ত মির্জা আব্বাস, দুদুরা পল্টনে থাকত। সালাউদ্দিন এখনও ভারতে থাকত। আর বিএনপি এখনও সেই আওয়ামী লীগ প্রশ্নে কোন কিছু বলছে না। সব দায় শুধুই ছাত্রদের। তারাই শুধু বলছে নিষিদ্ধ করার কথা…

৪. বিএনপি কি বোঝে না এই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলেই আবার বিএনপি-র প্রতি প্রতিশোধ নিবে। এমনকি বিএনপি ক্ষমতায় গেলে তাদের ভাল মত কাজও করতে দিবে না। হরতাল, অবরোধ দিয়ে ক্ষমতা থেকে নামিয়ে দিবে। প্রশাসন, পুলিশ, আর্মিতে বিশাল সংখ্যক আওয়ামী সমর্থক রয়ে গিয়েছে। ফেসবুক দেখলে বোঝা যায় এদের মধ্যে কোন অনুশোচনা নেই, বরং অপেক্ষায় আছে প্রতিশোধ নেয়ার জন্য…
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:২০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×