শুধুমাত্র কিশোরদের জন্য নিবেদিত কোনো বাংলা পত্রিকা আছে কিনা জানা নাই। কিশোরবেলাই বোধহয় প্রথম পত্রিকা যেটি শুধু কিশোর-কিশোরীদের কথা মাথায় রেখে প্রকাশিত হয়।
এবারের প্রায় ২৫০ পৃষ্ঠার, হার্ড বাইন্ডিং-এর এই বিশেষ সংখ্যায় গল্প, কবিতা, নিবন্ধ ও আত্মজীবনী লিখেছেন দেশের খ্যাতনামা লেখকরা। শুধু তাঁরা নন, ভারতীয় বিখ্যাত লেখকরাও লেখা পাঠিয়েছেন। ছাপা হয়েছে তরুণদের লেখাও।
আশা করি, আপনারা পড়বেন এবং আপনার ভাইবোনকে পড়তে দেবেন, কিশোর বয়সী ছেলেমেয়ে থাকলেও তাদেরকেও সংগ্রহ করে দেবেন। কিশোরবেলার বিষয় বৈচিত্র আপনাদের মুগ্ধ করবে, এ ব্যপারে আমরা নিশ্চিত।
কিশোরবেলা সময় প্রকাশনের সঙ্গে যৌথভাবে ঈদসংখ্যাটি বের করেছে। দাম ২৫০ টাকা। লাইব্রেরিতে ডিসকাউন্ট পাওয়া যাবে।
প্রাপ্তিস্থান: ঢাকার আজিজ মার্কেটের পাঠশালা ও তক্ষশীলায়। এছড়া বিভিন্ন পত্রিকা স্ট্যান্ড (যেমন- নিউ মার্কেট) ও লাইব্রেরিতে।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



