somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দুদের মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মাণ হয়নি

০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভারতের উগ্র হিন্দুত্ববাদীরা যে অভিযোগ করে বাবরি মসজিদ ভেঙে ফেলেছিল, সেই দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। অযোধ্যার বাবরি মসজিদ মামলার রায়ে ভারতের প্রধান বিচারপিত বলেন, ‌‘বাবরি মসজিদ ফাঁকা জায়গায় নির্মিত হয়নি। তার নিচে কাঠামো ছিলো। তবে তার নিচে মন্দিরই ছিল, এটি ঠিক না।’

বিচারপতিরা বলেন, কবে মসজিদ তৈরি হয়েছে তা গুরুত্বপূর্ণ নয়। আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার খননের ফলে যেসব জিনিসপত্র পাওয়া গিয়েছে, তাতে স্পষ্ট যে সেগুলি নন ইসলামিক। বাবরের সহযোগী মির বাকি এই মসজিদ তৈরি করেছিলেন। তবে সেখানে হিন্দুদের মন্দির ছিল না। হিন্দুরা সেখানে রামের জন্মভূমি ছিল বলেই এটাকে বিশ্বাস করলেও কারো বিশ্বাস যেন অন্যের অধিকার হরণ না করে।

তবে বাবরি মসজিদের জায়গায় মন্দির না থাকলেও শেষ পর্যন্ত উগ্র হিন্দুত্ববাদীদের কাছে বলতে গেলে আত্মসর্মণ করে সেখানে মন্দির নির্মাণের রায়ই দিয়েছেন সুপ্রিম কোর্ট।

ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, অযোধ্যার সেই বিতর্কিত ২.৭৭ একর জায়গা রাম মন্দির ট্রাস্টের অধীনে যাবে আর মসজিদ নির্মাণের জন্য অযোধ্যার গুরুত্বপূর্ণ কোনো জায়গায় সুন্নি বোর্ডকে ৫ একর জমি দিতে হবে।

এখন ভারতীয় মুসলমান এবং প্রগতিশীল ব্যক্তিত্বরা স্বাভাবিকভাবেই তুলছেন, অযোধ্যার বিতর্কিত সেই জায়গায় মন্দির থাকার প্রমাণ যেহেতু সুপ্রিম কোর্ট পাননি, তাহলে এখন মসজিদের জায়গা মন্দিরের জন্য দিয়ে দেওয়া হলো কেন? এটা কি ন্যায়বিচার হলো? নাকি হিন্দুত্ববাদের কাছে হেরে গেল সুপ্রিম কোর্ট?



এমনই প্রেক্ষাপটে ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড। রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ডের নেতা এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য জাফরিয়াব জিলানী অযোধ্যা মামলার রায় নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে জানিয়েছেন, এই রায়ের মধ্যে অনেক ‘স্ববিরোধিতা’ ও ‘তথ্যগত ভুল’ আছে বলে মনে করেন তারা। তবে যেহেতু এটি সুপ্রিমকোর্টের রায় তাই আমরা শ্রদ্ধা করছি। তবে আমরা এখন নিজেদের মধ্যে আলোচনা করে স্থির করব আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে। সবাই একমত হলে আমরা রিভিউ পিটিশন দাখিল করব।

বাবরি মসজিদ মামলার এমন রায় মানতে কষ্টকর হলেও এটা সত্য যে, সেটা নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ভারতের সুন্নি ওয়াকফ বোর্ড এবং সেখানকার মুসলমানরা রয়েছেন। এ বিষয় নিয়ে সেই ১৯৯২ সালের মতো বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা কিংবা তাদের মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা যেন না ঘটে, সেই বিষয়ে আমাদের সবার খেয়াল রাখতে হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×