somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘূর্ণিঝড় বুলবুল: বাঁচানোর মালিক আল্লাহ, উছিলা সুন্দরবন

১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঘূর্ণিঝড় বুলবুল প্রচণ্ড শক্তি নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসলেও শেষ পর্যন্ত সুন্দরবনের কাছে এসে দুর্বল হয়ে গেছে। এমন প্রেক্ষাপটে দেশের স্বনামধন্য একটি সংবাদমাধ্যমে প্রকাশিত ‘ঘূর্ণিঝড় বুলবুল দুর্বল হলো যে কারণে’ শিরোনামে একটি প্রতিবেদনের নিচে একজন পাঠক মন্তব্য করেছেন, ‘যে সুন্দরবন আমাদের বাঁচানোর এত চেষ্টা করে, সেই সুন্দরবনকে ধবংস করার জন্য আমাদের কত আয়োজন!’

‘আর’ অদ্যাক্ষরের ওই পাঠক সাধারণভাবে বলতে গেলে ঠিক মন্তব্য করেছেন। কারণ, সুন্দরবন আমাদের এত উপকারী হলেও তা ধ্বংস করে বিভিন্ন মেগা প্রজেক্ট তৈরির মহোৎসব চলছে রাষ্ট্রীয়ভাবে। তবে তিনি তার মন্তব্যের প্রথম অংশে যা বলেছেন, তার দ্বিমত পোষণ করতেই এ লেখা।

তিনি বলেছেন, ‘যে সুন্দরবন আমাদের বাঁচানোর এত চেষ্টা করে...।’ সুন্দরবনের পক্ষে লিখতে গিয়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায়ও এভাবে মন্তব্য করছেন। কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে তারা এমনটা বলছেন, তা নয়। কিন্তু নিজের অজান্তেই শিরক করে ফেলছেন তারা। কারণ, সুন্দরবন বাঁচানোর মালিক না, যেকোনো বিপদ থেকে মানুষকে বাঁচানোর মালিক একমাত্র আল্লাহ। এক্ষেত্রে সুন্দবন উছিলা মাত্র। সুতরাং এ বিষয়ে আরও সতর্ক হয়ে কথা বলা উচিৎ। এবং সুন্দরবন রক্ষার্থে আলোচনা অব্যাহত রাখার কোনো বিকল্প নেই।

বুলবুলের তাণ্ডবে নিহতের সংখ্যা
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে বাংলাদেশের ৪ জেলায় ৬ জন এবং ভারতের পশ্চিমবঙ্গে ২ জন নিহত হয়েছেন। শনিবার রাতে বুলবুল উপকূলীয় এলাকা অতিক্রমের সময় এই হতাহতের ঘটনা ঘটে।

পটুয়াখালীতে ২ জন, বরগুনায় ১ জন, খুলনায় ২ জন, সাতক্ষীরায় ১ জন এবং ভারতের পশ্চিমবঙ্গে ২ জনের প্রাণহানি হয়েছে। আগে থেকেই এসব অঞ্চলের আশ্রয়কেন্দ্রে ২০ লাখেরও বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে ছিলেন। রোববার সকাল থেকে তারা নিজেদের ঘরে ফিরছেন।

ক্ষয়ক্ষতি
সাতক্ষীরার শ্যামনগরে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে চিংড়ির ঘের। গাছ ভেঙে বিদ্যুতের তার বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। বাগেরহাটে ভারি বৃষ্টিপাতের সাথে বেশ কিছু জায়গায় উপড়ে গেছে গাছ। ভোলার লালমোহন ও চরফ্যাশনে বুলবুলের আঘাতে ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে আহত হয়েছেন ১৫ জন। এছাড়াও উপকূলজুড়ে বুলবুলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার রাতভর উপকূলে তাণ্ডব চালিয়ে বুলবুল দুর্বল হয়ে পড়েছে স্থলভাগে এসে। এখন স্থলভাগের উপর দিয়ে বয়ে চলেছে। আজ বিকেলে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুলবুলের আঘাতে বরগুনায় ৬৪ মাঝি-মাল্লাসহ ৭টি মাছধরার ট্রলার নিখোঁজের খবর পাওয়া গেছে। সারাদেশে সব ধরনের নৌযান চলাচল এখনও বন্ধ রয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন ১২শ’ পর্যটক।
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:০১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ঘটনা নয়, এগুলো আগে থেকেই তৈরি করা মৃত্যু

লিখেছেন শরৎ চৌধুরী, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ৮:০৫

চারপাশ থেকে কালো ধোঁয়া ঘিরে ধরছে। দুই চোখ প্রচণ্ড জ্বলছে । সুন্দর করে সাজানো হলরুমের প্লাস্টিক, ফোম, সিনথেটিক সবকিছু পুড়ে বাতাস ভারী হয়ে উঠেছে বিষাক্ত গ্যাসে। ঘরের অক্সিজেন প্রতি সেকেন্ডে... ...বাকিটুকু পড়ুন

সব কিছু চলে গেছে নষ্টদের দখলে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৭


সংসদ ভবনের লাল ইটের দেয়ালগুলো যদি কথা বলতে পারত, তবে হয়তো তারা লজ্জায় শিউরে উঠত অথবা স্রেফ অট্টহাসি হাসত। আমাদের রাজনীতির মঞ্চটা ইদানীং এক অদ্ভুত সার্কাসে পরিণত হয়েছে, যেখানে... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ: স্বাধীনতা নাম দিয়ে শুরু, এখন লক্ষ্য ইরানকে প্রস্তরযুগে নিয়ে যাওয়া

লিখেছেন শ্রাবণধারা, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ সকাল ৮:২৩


আমার আট বছরের ছেলে ফোনে ফেসবুক পাতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "বাবা, এটা কিসের ছবি"? আমি তার মনোযোগ অন্যদিকে সরানোর বৃথা চেষ্টা করে অবশেষে বললাম, এটা আমেরিকা- ইসরায়েলের ইরানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কেন “গুম সংক্রান্ত অধ্যাদেশ” বাতিল করতে চায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৫৮


"গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের বিরোধিতা করলাম। এই অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত আমাদের এমন ধারণা দেয় যে বিএনপি গুমের মতো নিকৃষ্ট অপরাধের বিলোপ করতে উৎসাহী নয়। তারা কেন এটা বাতিল করতে... ...বাকিটুকু পড়ুন

নিখোঁজ সংবাদ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৪ ঠা এপ্রিল, ২০২৬ রাত ১১:৫২



কাজকর্ম, রোজা, ঈদ, ছুটি, গ্রামের বাড়ি - সকল কিছুর পরেও আমি মাঝে মাঝেই ব্লগ পড়ি, পড়ার মতো যা লেখা ব্লগে প্রকাশিত হচ্ছে কম বেশি পড়ি। এখন তেমন হয়তো আর... ...বাকিটুকু পড়ুন

×