পাগলীর কাছে জানতে চাই,
ভালবাসার মূল্য কত?
তার উত্তর গানে গানে...
এক জনমে ভালবেসে ভরবে না এ মন
বললাম, উত্তর বুঝি নাই
বলল, তবে শুন-যদি মন ভরে তবে মূল্য পরিশোধিত আর যদি মন না ভরে তবে মূল্য বাকি রইল
যেহেতু ভালবেসে মন ভরে নাই তাই মূল্যও পরিশোধ হবে না
এইবার আপনি বুঝে নিন ভালবাসার মূল্য কত?
আমিতো কিছু বুঝতে পারি নাই, শুধু তার প্রস্থানটাই মনে জাগছে
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০১৫ বিকাল ৫:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




