You got 100% marks!!
একটা মুখ বিশ্বয়ে আমার দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো।পরীক্ষায় সোনার ডিম পাবার জন্য প্রথম বারের মত আমি ভিশন লজ্জা পেলাম
আমি গ্রেডিং সিস্টেম এর বিরোধিতা করছি না,বিরোধিতা করছি সিস্টেমকে ইচ্ছামত পরিচালনা করার বিরদ্ধে...আমাদের দেশে ব্যবহারিক বলে একটা জিনিস আছে যা স্টুডেন্ট দের খুব পছন্দের...কারণ এতে নাকি ২৫ এ ২৫ পাবা সম্ভব
কিন্তু বছরের পর এটাই নিয়মে পরিনত হযেছে এছাড়া বিভিন্ন দোকান আছে যেখানে টাকা দিলে পুরো একটা প্রাক্টিকাল খাতা+ডায়াগ্রাম করে দেওয়া হয় । আমি আমার অনেক বন্ধু কেই দেখেছি থিওরি পরীক্ষার পরে ফাকা সময় থাকে সেই সময়ে পুরো খাতা তৈরী করে সাক্ষর করে রেডি করতে।এখন এই অবস্থায় একজন ছাত্র কতটা ব্যবহারিক জ্ঞান অর্জন করলো সেটা ভেবে দেখার বিষয়।
এবার আসি সাজেসন প্রসঙ্গে..প্রি টেস্ট বা টেস্ট এর পরেই বাজার সৈলাব হযে যায় নানা রং বেরঙের কোম্পানির সাজেসন এ।এছাড়া আছে অমুক ভাই তমুক ভাই এর ২০০% কমনের সাজেসন .সাজেসন আসলে কিছুই না,যে বছর পরীক্ষা হবে তার আগের বছর বাদ দিয়ে বাকি সব বছরের প্রশ্নে ভর্তি! যেমন ২০০৮ এ পরীক্ষার জন্য ২০০৭ এর উক্ত বোর্ড বাদ দিয়ে বাকি বোর্ডের প্রশ্ন+উক্ত বোর্ডের ২০০৬ ,২০০৪ ,২০০২ ইত্যাদি বোর্ডের প্রশ্ন পড়া!!!
এছাড়া টেস্ট পেপার বলে যে জিনিস আছে তা হলো বিগত ১০ বছরের সকল বোর্ডের মূলত প্রশ্নপত্র এবং নামী দামী কিছু স্কুল এর টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র..সুতরাং প্রশ্ন ঘুরে ফিরে ওই দুইচার বছর থেকেই আসবে...তা সবাই জানে বলেই খোলা বাজারে ২০০% কমন এর গারান্টি পাব যায়...আপনি হইত বলবেন ভালো ছাত্র যে কোনো প্রশ্নে ভালো করবে । এটা সত্য কারণ বছরের পর বছর সুধু মুখস্থ বিদ্যার জোরে হাজার হাজার শিক্ষার্থীর মেধাবীর তকমা জুটে যাচ্ছে।মেধা যে কোথায় যাচ্ছে তা ভেবে দেখার বিষয়।আমার এক শিক্ষক বলেছিলেন, 'স্কুলে যা পারছিস শিখে নে আর সুযোগ পাবিনা' কথাটি কত খানি সত্য এখন বুঝতে পারছি।
এটা সত্য যে মুখস্ত বিদ্যা নিয়ে অনেক কথায় বলা হযেছে..কিন্তু বছরের পর বছর প্রশ্নের মান ঠিক ঐরকম এ আছে।ফলে যে চোখ বুজে এক বছর পড়বে সব সাজেসন মত তার জিপি ৫ সয়ং প্রভুও ঠেকাতে পারবে না বলে মনে করি।
সৃজনশীল বলে একটা জিনিস চালু হচ্ছে বলে ছোট বোনের কাছে শুনলাম...এবং দেখি তার হাতে একখানা সৃজনশীল নোট বই !!!!!!!
একটা ঘটনা দিয়ে শেষ করি...ক্যাডেট কলেজের এক শিক্ষখের কাছে আমার বছরখানেক পরার সুযোগ হযেছিল।ঘটনাক্রমে কিভাবে যেন তাকে পেয়ে ছিলাম স্কুলে...তাকে দেখতাম ইংরেজি টেস্ট বই খুব দাগিয়ে পড়াতেন এবং বলতেন বই হচ্ছে পরার জন্য সাজিয়ে রাখার জন্য নয় ,তাই লাল নিল কালিতে দাগিয়ে আমরা বেশ মজা করে পড়তাম । বিশেষ চাপ মনে হত না।একসময় দেখলুম বইয়ের সব প্রিপজিসান আমাদের অজান্তেই মনে গেথে গেছে...গেথে গেছে আরো অনেক কিছু....সো তার কাছে তো প্রাইভেট মানে আর কি বাসায় যেতেই হ্য় কিন্তু উনি কেন জানি যেতে বলতেন না যা অন্য শিক্ষক রা বলতেন । অতপর একদিন চলেই গেলাম...গাদাগাদি করে উনার টেবিলের চারিপাশে বসে পরলাম..কিছুক্ষণ বাদে উনি এলেন ...প্রথমে বলে উঠলেন 'তাইলে আমি কি ধরে নিব যে আমি তোমাদের ক্লাসে একদমই পড়ায় না যে তোমরা বাসায় এসেছ ?'
বেশ কযেক বছর পার হযে গেছে...অনেক কিছুই বদলে গেছে কিন্তু কথাটি আজও বেশ মনে পরে ।
ভারতের থ্রী ইডিয়ট দেখে মাঝখানে দেখলুম বেশ একটা হুচুক উঠেছে...কিন্তু হুচুকে পাবলিক যেই লাউ সেই কদু..আর চলচ্চিত্র আজও কেবল আমাদের বিনোদনের মাধ্যম হিসেবেই আছে। সেটা থেকে শিক্ষা নেবার মত মানসিকতা আজও আমাদের গড়ে উঠেনি।
বিশেষ দ্রষ্টব্য:এটা সামু ব্লগে আমার প্রথম ব্লগিং এবং একান্তই নিজস্ব মাথা মোটা মতামত ।সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




