আমি ঘুমুতে চাই
একটু শান্তির ঘুম চাই,
সুন্দর করে সাজানো বিছানা ;টান টান চাদরের ভাজ ভেঙ্গে
আমি ঘুমুতে চাই।
ঠিক শিশুদের মত কুন্ডলী পাকিয়ে
কোলবালিশ টা কৈশোরের স্বপ্নের মত করে বুকে চেপে,
একটু শান্তি চাই ;একটি বার নিশ্চিত মনে
কপাল টা ভাজ মুক্ত রেখে ঘুমুতে চাই।
নো এক্সাম ,নো নোট কপি
নো চা ,নো কফি
শরীরটাকে একটু শান্তি দিতে চাই
শান্তিতে একটি বার ঘুমাতে চাই।
ফেসবুক মুক্ত হযে একটু শুতে চাই
ফোনটাকে সুইচ অফ করে ছুড়তে চাই
হারিয়ে গেলে যাক!!
আর ভাল লাগেনা তোমার শত আবদার
আগে চোখ টা তো মুক্তি পাক।
যা চাও দিয়ে দিব সব
আমার যা আছে
তবুও আমাকে একটু ঘুমাতে দাও।
ক্লাসের ফাকে বিশ্রী লেকচার এর সময় আমি ঘুমাতে চাই
বিরতির সময় দিওনা তোমার পা দুখানি
সমসসা নেই, হাতের উপরেই আমি চমত্কার ঘুমাতে পারি
তবুও আমায় একটু চোখটা বুজতে দাউ
নৈলে হযে যাবে আড়।
কিসের চাকরি কিসের প্লেসমেন্ট ??
সুন্দরী বউ এর রিপ্লেসমেন্ট
বৃথা সপ্ন আজ বাস্তবের ভীরে
কাচা ঘুমটা আমার যাচ্ছে উড়ে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




