বাপ কা বেটা বলে একটা কথা প্রচলিত আছে। কথাটি কতটা খাটি সেটা আপনি আমাকে না দেখলে বুঝবেন না সেই সাথে বেটা কি বাপ আই মিন আমার আব্বাকেও দেখে ফেলতে হবে। ফাদার পাপা বাবা বা হাল আমলের আব্বুদের ভীরে তিনি আজও আমার আব্বা হয়ে বিদ্যামান।
তাকে নিয়ে হুট করে লিখা শুরু করলেও এখন বেশ কঠিন বলেই মনে হচ্ছে । তার সবচেয়ে বড় বৈশিষ্ট তার সরলতা আর সবচেয়ে বড় দুর্বলতা আমাকে নিয়ে তার অগাধ বিশ্বাস। আজ বাবা দিবসে অনেকেই বাবাকে নিয়ে স্মৃতিচারন করতে গিয়ে বাপের কাছে মার খাওয়ার বিভিন্ন বর্ণনা দিচ্ছেন। সত্য বলতে আমি আজ পর্যন্ত তার কাছে সোজা বাংলায় মাইর খায়নি
একদিন আমায় উনি বললেন, “তুমি ভীষণ অগোছালো, এভাবে চললে তো কিছু হবে না” আমি মাথা নিচু করে বসে আছি।
শার্টের বাটন লাগাতে লাগাতে হটাত আমার দিকে ঘুরে বললেন আমিও না ঠিক ঐরকমই ছিলাম, তোমার দাদী কে অনেক জালায়ছি! এই হলো আমার আব্বা।
এখনো ভিশন স্মার্টলি চলাফেরা করেন। আমি মজা করে বলি ফিটফাট বাবু। সব সময় ফুল স্লীভ শার্ট ইন করে পড়েন। জুতার মধ্যে মোজা থাকে, পকেটে একটা রুমাল মাস্ট থাকবেই। আর তার চুল কখনো এলোমেলো পাবেন না। এগুলো বলছি কারণ আমাকে সব সময় এগুলোর বিপরীতে পাওয়া যায়
নজরুল কে নিয়ে তার মধ্যে বাড়াবাড়ি দেখেছি. তার মতে কবি কাজী নজরুল বাংলা সাহিত্যের জন্য আল্লাহর একটি দান। নজরুলের রচনা পড়ার জন্য মেধার দরকার এবং ওটা নিয়ে কাজ করার মত বেশি বাঙালি তুমি পাবে না। নজরুলের রচনা নিয়ে উনি ঘন্টার পর ঘন্টা বলতে পারেন। আমাকে মাঝে মধ্যেই বলেন নজরুলের রচনা নিয়ে কাজ করতে পার না। মনে রাখবে বাঙালিকে রোমান্টিক হতে প্রথম কিন্তু ওই একজনই শিখিয়েছে। চেয়োনা সুনয়না আর চেয়োনা এই নজর পানে..বলে একটু গেয়ে উঠতেন আবার। আমি বলতাম তোমার কবি তো পিউর নাস্তিক ছিলেন। উনি বলতেন মানুষকে বিচার কর তার কাজ দিয়ে ধর্ম দিয়ে নয় । আমার নামাজ আমার সৃষ্টিকর্তার জন্য বেহেস্ত পাওয়ার লোভে নয়। তাকে যখন নামাজে দেখতাম মনটা খুব ভালো হয়ে যেত। অসম্ভব যত্ন নিয়ে ইবাদত করেন। আরবি পড়তে পারেন না এটা নিয়ে তার একটা আফসোস কাজ করে তবে সেই আফসোস তিনি বাংলা অনুবাদ দিয়ে পুষিয়ে নিতেন।
স্কুল লাইফ এ আমার লেখালেখির বাতিক ছিল। পরবর্তিতে সেখানে জায়গা করে নেয় ফিল্মমেকিং। আমার মেকিং নিয়ে উনার তেমন আগ্রহ কখনই ছিল না তবে উনি চাইতেন আমি যেন নিয়মিত লিখি।
আমার লাস্ট প্রডাকশন পদ্মা নদী নিয়ে নির্মিত প্রামান্যচিত্র জলের জলছবি উনি বাস স্টপে বসে দেখছেন। একটু পর আমি কলকাতার উদ্দেশে বাসে উঠব। কানে হেডফোন লাগিয়ে দিলাম। উনি ছবি দেখা শেষ করলেন। একটু পর বললেন ক্রেডিট লিস্টের সবাই কি তোমার পরিচিত??
আমি বললাম হুম।
ছবি ভালো হয়েছে, দেখো সবকিছু দেখে শুনে ভেবে আগাও । তারপর আবার নিরাবতা। এই হলো আমার আব্বা। আমার আইডল। তাকে বোঝা অতটাই সহজ যতটা কঠিন। উপন্যাসে তার প্রিয় কারেক্টার হিমু। তাকে মাঝে মধ্যে আমার হিমুর মতই রহস্যময় মনে হয়।
বি . দ্র : শুনলাম আব্বা অন্য একজনের সাহায্য নিয়ে ফেসবুকে একটা আই ডি খুলেছেন । তবে উনি খুব একটা সময় পাচ্ছেন না বসার
আহসিফ খান
পাঞ্জাব,জালান্ধার
১৬/৬/২০১৩।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




