শূন্যের উপর ঘসা কাঁচ বিছিয়ে দিলো প্রকৃতি । চাঁদটা তাই বড় অসহায় ।
কোথাও একটু বাতাস নেই ।
কখনো একটু ঝটিকা বাতাস, জলন্ত সিগারেটের ছাই উড়িয়ে নিয়ে যায় একটু অগ্নিকনা সাথে নিয়ে ।
জোনাকীর সৌন্দর্য্য হয়তো তাতে উপলব্ধি করা যায় ।
বাতাসের তীব্রতা কিছুটা বৃদ্ধি পেলে হয়তো মেঘ নামের ঘসা কাঁচ দুরীভূত হবে !
নীলিমা ফুটে উঠবে ।
চাঁদ হারাবে অসহায়ত্ব ।
কিন্তু আমার চলতি পথে রেল সিগনাল পরে আছে,
পরে আছি আমি বছরের পর বছর !
ট্রেনটা ছাড়লে হয়তো শুরু হবে আবার পথচলা !!
হয়তো পৌছবে গন্তব্যে, এই আদিম গাড়ি !!
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


