অপারেশন মিডনাইট! বারুদের বদলে ছুড়েছিল গোলাপ!!!!!!!!!!!!!!!!!!!
আহারে, মাত্র একটা রাতও থাকতে দিল না।
শাহবাগে ৪ মাস ধরে ভিন্নমতাবলম্বীদের সরকারী অর্থব্যায়ে খাদ্য,নিরাপত্তা, মিডিয়া ননষ্টপ লাইভ কাভারেজ দেয়...
আর এই অবোধ গায়ের গন্ধ না মোছা
জীবনে প্রথম শহরদেখা কত মানুষ!!
পায়ে চপ্পল, বাশের লাঠির বাইরে অস্ত্র চেনেনা যারা
সেই সহজ সরল জিকির রত
ক্লান্ত ঘুমন্ত
মানুষও ভয়ানক হয়ে উঠল!!!!!
নাকি সরকার তার আত্মমূল্যায়নে এতটাই ভীত
যে লোকের হাটাচলাও তার আতঙ্ক হয়ে গেছে
কেউ হাটলেই চমকে যায়
কেউ কাশি দিয়ে লাফিয়ে উঠে!!
নইলে এমন হয়.....
লাখো মানুষৈর সমাবেশে
ব্লাক আউট করে, মিডিয়ার চোখ বেঁধে
শুধু সরাতেই এত হাজার হাজার রাউন্ড
গুলি, বোমা, টিয়ারশেল, গ্রেনেড....
তারপরও বলে- জিরো ইনজুরড!!!!
বলি হিরক রাজার বুঝি মতিঝিলে উদয় হয়েছেন....
আর তার শিষ্যরা গায় একই সুরে গান.....
ওরা বলে ব্রাশ ফায়ারে নাকি গোলাপ বের হয়
বুদবুদ ছোয়া, কিংবা খুশবু
লাখো লোকের সমাবেশে ৩০ মিনিট
বোপরোয়া গুলী বর্ষনেও তাই নিহত ৬ কি ৭ কিংবা শূন্য!!!
এখন রাইফেল গুলো গুলির বদলে আদর ছোড়ে
অন্ধকার করে নিতে হয় যাতে মৃত্যুর বিভীষীকা দেখতে না হয়
অথচ তবুও কি নির্লজ্জ ওরা কি মিথ্যুক ওরা
কি পিশাচ ওরা
কি রকম হায়েনা ওরা
বলে কেউ মারা যায় নি!!!!!!
ওদেরকে রাতের আধারে জমায়েত করে
সেই গোলাপবর্ষী বন্দুকের নলের সামনে দাড় করাও
তারপর ছোড়ে অসংখ্য গোলাপ-
হলপ করে বলতে পারি কেউ মরবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


