আমাদের রানা প্লাজার বর্ষপূরণ হয়ে নিভৃতে চলে গেছে। স্বজনহারাদের আকুতি এখনো গুমঢ়ে ফিরছে বাতাসে! গরিবের মৃত্যুর কষ্টের পরেও কষ্ট থাকে-ক্ষতিপূরণের আশ্বাস দিয়ে সরকার তাদের দু:খে প্রলেপ দিয়ে আবার আরেক ক্ষতের সম্ভাবনার সৃস্টি করে রাখে....
আমরা সবাই সব জানি। তবু আবার স্মরণের কারণ আজকের একটা ছোট্ট খবর-
ভবন ধ্বসে মাত্র ৫৪ জনের মৃত্যুর দায় নিয়ে সরকার পদত্যাগ করেছে।
Click This Link
........সুপার মার্কেট-ভবন ধসে অর্ধশতাধিক ব্যক্তির প্রাণহানির ঘটনার পুরোপুরি দায়ভার নিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লাতভিয়ার প্রধানমন্ত্রী ভালদিস্ দোমব্রোভ্স্কিস্। প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে বালতিক অঞ্চলের ইউরোপীয় দেশটির ক্ষমতাসীন সরকারের পতন ঘটলো।
বুধবার প্রেসিডেন্ট আন্দ্রিজ বার্জিনসের সঙ্গে বৈঠকের পর পদত্যাগের এই ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
সরকারের পতনের ঘোষণা দিয়ে ভালদিস্ বলেন, ভবন ধসের বিয়োগাত্মক ঘটনা ও এর সকল ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে এখন পার্লামেন্টের সুস্পষ্ট সমর্থনে চাই একটি নতুন সরকার।
প্রেসিডেন্ট আন্দ্রিজ এ ঘটনাকে সরকারি অবহেলায় ‘হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করে বিদেশি বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করানোর আহ্বান জানান।
------------------
আমাদের সরকার, সুশীল, মালিকপক্ষ সবই কি তবে আফ্রিকান জঙ্গলের চেয়েও নিম্ন স্তরে বসবাস করছে না!!!!!!????
পদত্যাগ দূরে থাক ঝাকি তত্ত্ব সহ কত শহ হাজার নাটক চলছে!!!!
আমরা কবে সভ্য হবো???????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


