সব দেখেশূনে অবশেষে আইজুদ্দিন সিদ্ধান্ত নিয়েই ফেলল- নাহ এই জীবন আর রেখে কি হবে? আত্মহত্যাই বরং ভাল।
নানা এরশাদের মতো ষ্টান্টবাজী হুমকি না।
হৃদয়ের গহীন থেকে আক্ষেপের চূড়ান্তেই জীবন নাশের কথা ভাবছে আইজুদ্দিন। যা ঘটছে সবাই সব জানেন-তাই শুধু আইজুর অনুভবটাই বলি-
তার কোথাও কোন দু:ক নেই
দেশ ভালভাবে চলে না- যাক ভাল হবেনে ভেবে মন বাঁধে
রাস্তায় গতি নাই- হবে নে সামনে, ভেবে ধীরগতিতে চলেও সন্তুষ্ট!
জিনিষপত্রে দাম বাড়ে- কষ্ট হলেও দু মোঠো কম খেয়ে ভাবে- আহা কৃষকদের কতনা কষ্ট!
পুলাপাইনেরে নিখাপড়া শিখাইতে পারে নাই- যাক নাতিপুতিরা হয়তো শিখতে ভবিষ্যতে!!!বুকে পাথর বাঁধে
এইরকম সবকিছুতেই অসীম ধৈর্যের আইজুর আজ বাঁধ ভেঙ্গে গেছে!!!
দেশের দু:সময় চলতাছে। একজন ক্ষমতা ছাড়বেই না। নিজেই রেফারি নিজেই খেলোয়ার হয়ে খেলবেন
অন্যজন -তা মানবেন না। আম্পায়র কোনদিন খেলে!!! না যেই দেশের খেলা সেই দেশী আম্পায়ার থাকে!!!!!
কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান।
কতজনের দৌড়াদৌড়ি। ব্যবসায়ী সমাজ! সুশীল সমাজ।
কিন্তু আমজনতার মত সবাই জেনেও কেউ তাদেরে পুছে না। তারা যে আমজনতা!
বিদেশীরা আসে। বানকি মুন, তারানকো!!!!!
তখনই বুকে কষ্টের তীরটা ছ্যাৎ করে বিঁধে ! হায় হায় করে উঠে মন। কইলজাটা ছিড়া যায়!!!
হায় হায় হায়!!!
যাদের জন্য দেশ, যাদের দিয়ে দেশ, যাদের নামে দেশ
সেই আমজনতারে কেউ জিগায়ইনা!! তোমাদের কি মত?
সমাধান খুজে বৈদেশীগো কাছে?????????
যা ভোট চাইতেও বৈদেশ যা। আইহস কালি ভোটের লাইগা! তগো বিদেশী বাপের কাছে না পাঠাইছি তো আর কি!!!!!!!! রাগে কাঁপে আইজু!!!
অবশেষে নিজের অক্ষমতার প্রতি! স্রষ্টার নির্লিপ্ততার প্রতি ! জনগণের নাম বেঁচে খাওয়া রাষ্ট্রের নীতিনির্ধারকদের প্রতি, সুশীল নামধারী হিজড়েদের প্রতি, রাষ্ট্রের প্রতি দায়হীন সৈনিকদের প্রতি, রাষ্ট্রের ভাল মন্দে উদাসীন ধার্মিকদের প্রতি প্রচন্ড ক্ষোভ আর ঘৃনায় নিজেই আত্মাহুতি দেবে বলে ঠিক করে!!!!!!!!
কে আছেন ভাই! আইজুদ্দিরে বোঝান! নয়তো তার আত্মাহুতি দিনে সকলেই আরকেটি নতুন মজমা দেখে ঘরে ফিরে বিরিয়ানী খেয়ে বইলেন-শালা বেকুব! কি হইল? দেশের? তুই মরলি তাই দেশ উদ্ধার হইয়া গেল!! যতসব উজবুক! বলে বিদেশি চ্যানেল বিদেশী যৌনতা আর বিদেশী গোলামীর নেকটাই গলায় পেচিয়ে নিত্যদিনে মৃত্যুর দেশে যান।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



