গনতন্ত্রের নতুন সঙ্গা পেতে যাচ্ছে বিশ্ব!
প্রচলিত রাষ্ট্রবিজ্ঞান আর বিজ্ঞানী, ইতিহাস আর অতীত; সেই খ্রীস্টপূর্ব ৫০৭ থেকে হালের আব্রাহামলিংকনের সময়কাল .. যা কোথাও খুজে পাওয়া যায় নি - তাই এখন বিশ্ব দেখছে বাংলাদেশে!
আজ আবার এক নতুন থিউরি পাওয়া গেল! মূলত তাদের মনোভাবই ফাক ফোকর গলে বেরিয়ে গেল!(কারণ লেঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড) যদিও তারা মূখে জনগণের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, চেতনার কথা বলে! কিন্তু তাদের অন্তরের কথাও মাঝে মাঝে ফস্কে বেরিয়ে যায়!
বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না : নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাসী। তবে বেশি গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। সিঙ্গাপুর এবং মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ যে পথে এগিয়ে গেছেন, শেখ হাসিনার সে পথে চলা গণতন্ত্র আমরা মেনে চলব।’ - See more at: Click This Link
এই দেখে অভাগা এক বাঙালী কষ্টে থাকা আইজুদ্দিন বলে বসলো- ডা. সাব তো গণতন্ত্রের ভালই ওরস্যালাইন বানালেন!
ডিজিটাল ওরাল ডেমোক্রেসি! জিজ্ঞাসু দৃষ্টিতে চাইতেই বললেন- বুঝলেন না-
"একচিমটি ৫-২৮এর প্রহসনীয় নির্বাচন, এক মুঠ গুম, খুন, ক্রশফায়ার, আর আধা লিটার মিডিয়া প্রশাসন কব্জাকরণ!
ব্যাস হয়ে গেল ডেমোক্রেসির ওরাল স্যালাইন!
পাতলা পায়খানা ভোগা বাংলাদেশকে এখন এই ট্রিটমেন্টই দিচ্ছেন ড. কদমআলী (ডিগ্রি নাই) মার্কা নব্য গণতন্ত্রের সংজ্ঞা দানকারীরা!
বারবার এই ওরাল ডেমোক্রেসিতে দেশ-জনতা চলে গেছে ইনকিউবেটরে!!!
আইজুদ্দিন হঠাৎ দৌড়!!!!
আরে আরে দৌড়ান কেন?
আরে আপনি পাগল নাকি? সালাহইদ্দিনের মায়তো লাউপাতা বিলাইছে- ভিনদেশে নিয়া চোখ বাইন্ধা ছাইড়া দিছে! আমরারে ধরলে কি আর ছাড়ব!?? আপনার লগে আর কথা নাই!!!!!!!!!!!!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



