শিক্ষারে পুরোপুরি ব্যবসা ঘোষনা দিলেই হয়!
শিক্ষা তবে হোক বানিজ্যই কেবল! বিদ্যায়গুলো পরিদর্শনের কে কোন মা-বাপ আছে?????? নাকি তাদের স্বেচ্ছাচারিতাই স্কুল পরিচালনার নীতিমালা!!!
মাননীয় শিক্ষামন্ত্রী- শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ব্যবসা প্রতিষ্ঠান একটা সার্কুলার দিয়ে দিন! তাহলে যার দরকার জেনেশূনে সেখানে যাবে নয়তো যাবেনা।
মিরপুর গার্লস আইডিয়ালের আচার আচরনেতো তেমনি মনে হচ্ছে!
আমার মেয়ের রানিং মাস সেপ্টেম্বর পর্যন্ত বেতন,+ অক্টোবর এডভান্স + পরীক্ষার ফিস সব দেয়া। তারপরও নাকি আজ পরীক্ষার হল থেকে বের করেছে নভেম্বর-ডিসেম্বরের এডভান্স বেতন দেয়া না থাকলে পরীক্ষা দিতে দেবে না বলে। বেচারা নার্ভাস হয়ে ম্যাডামদের কাছে গেল - এর ওর কাছে পাঠীয়ে অবশেষ ক্লাশ টিচারের কাছে- আপাতত পরীক্ষার অনুমতি! দিল, তবে দ্রুতই এডভান্স বেতন শোধ করতে হবে শর্তে!!!!!!!
এখন আর তার পরীক্ষার দেয়ার মানসিকতা কই রইল! এর মাঝে সময় নষ্ট হল কতক্ষন!!! দুই তলা চারতলা দৌড়াদৌড়ি করে তার শারিরীক মানসিক অবস্থা তখন কেমন! ভাবুন!
অনেক অভিভাবকই মনের ক্ষোভ মনে রেখে ফুসছেন। বলবেন কারে? আবার কিছূ বলতে গেলে ছাত্রীর রোল নাম্বার নাম বিশেষ ভঅবে চাওয়া হয়! তখন আর কোন অভিভাবক সাহস করে সামনে যেতে চায়!!! ফলে নিরবে সকলেই সয়ে চলেছে স্বেচ্ছাচার!
আমি লিখছি যখন তখনও মা- মেয়ে বরছে থাক!!! পড়ে আবার জানতে পারলে ওর যদি কিছু হয়!!!
এই আতংক মনে নিয়ে একটা মানুষ সুস্থ ভাবে বেড়ে উঠতে পারে কি?????
শিক্ষা মন্ত্রনালয় কি এমন কোন সার্কুলার দিয়েছে? অগ্রীম বেতন আদায়ের????
যেখানে নারীদের শিক্ষা নাকি ডিগ্রি পর্যন্ত ফ্রি! এটা কোথায়???????
আমরা একই স্কুলে পড়েছি একবার ভর্তি হলে অটো পরের ক্লাশে নাম উঠে যেত।
এখন প্রতিটা ক্লাশে নতুন ভর্তির নামে বিশাল ব্যবসাতো করছেই তার উপর এমনতর চাপাচাপিতে ছাত্রদের মন কতটা বিষন্ন হয় তারা কি চিন্তা করেছে!!! শিক্ষা প্রতিষ্ঠান গুলো কি শুধূই টাকা আদায়ের মেশিন?
একজন ছাত্র-ছাত্রীকে মানুষ করার বদলে একি পরিবেশ আর আচরণগত শিক্ষা দিচ্ছে তারা! পাঠ্য-পুস্তকের নামে স্কুল কমিটি প্রতি বৎসর নভেম্বর ডিসেম্বর মাস এলেই লাখ লাখ টাকা খাচ্ছে প্রকাশকদের কাছ থেকে নিচ্ছে যার ভার বহন করতে হচ্ছৈ অভীভাবকদের বাড়তি কারিকুলামের নির্দিষ্ট প্রকাশকের বই কেনার মাধ্যমে। ছাত্র-ছাত্রীরা সারা বছর পড়া হোক না হোক সেই বইয়ের বোঝা বয়ে বেড়াচ্ছে!!
শিক্ষা ব্যবস্থার এইসব ভূত ছাড়ানোর কি কেইউ নেই???
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


