খোলা উত্তর - কি করি আজ ভেবে না পাই!
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সালাম শুভেচ্ছায়
তোমাকে জানাই
আমি আছি ভাল, তুমি?
জানতে তা চাই।
পেয়েছি তোমার চিঠি
হলো বহুদিন
ক্ষমো; হল দেরী-
নানা টানা-পোড়েন!
চলছে জীবন
থামা যাবনো বলে
হট হট গাড়িয়াল
যেমনি চলে।।
ঘরে বাহিরে ভয়
জঙ্গী আতংক
ঘুমেও কেঁপে উঠি
যেন জলাতংক!
পথে ঘাটে দূর্ঘটনা
চলছে ঘটে নিত্যি
কখন কে টসে যায়
নাই ভরসা রত্তি।
বাজারে গেলে মূখ
হয়ে যায় কাল
তবে কি এত শীঘ্র
সেই দিন এল?
পকেট ভরা টাকায়
হয় মিন্তি ভরা বাজার
ব্যাগ ভরা টাকায় পাবে!
পকেট ভরা বাজার!!
আইজুদ্দির সাথে দেখা
হল পথে সেইদিন
কিছু বলার আগেই বলে
কষ্টে আছি আইজুদ্দিন!
হলি আর্টিজানে হায়
শোকে মাতম দেশ
কেঁপে ওঠে শোলাকিয়া
না ফুরাতে রেশ।।
আউল বাউলের
এই লালনের দেশ
সুফি সন্ত তায়
শান্তি অশেষ।।
পলি মাটির এই
সোঁদা বাংলায়
জঙ্গিদের হেথা
কোন ঠাই নাই।।
ভালবাসা আর প্রেম
বাংলার প্রাণ
আতিথেয়তায় খুশি
মূখে দিয়ে পান।।
একতারা বাজে
উদাস দুপুরে
সলাজ গাঁয়ের বধূ
ডুব দেয় পুকুরে।।
মোটা ভাত নুন ডাল
তাতেই সবে খুশি
কর্পোরেট দৈত্য
নিল কেড়ে সবই।
আমজনতার কথা
বোঝ নিজ মতে
চোখ খুলে পাবে
সবে চলার পথে ।
বলার আছে অনেক কথা
মনে বড় দু:খ ব্যাথা;
দেশটা হল মা-জননী জান
মার কষ্টে রয়কি সূখে সন্তান?
সূখে থেকো ভাল থেকো
এই কামনা সদাই
ব্লগার গণের শুভ
কামনায় বিদায়।।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৬ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন