somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিজ্ঞান বক্সে বিজ্ঞান চর্চায় নতুন ধারা এবং শিশুদের স্বত:স্ফুর্ততা

১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিং বেজেই চলছে। দ্রুত এসে ফোনটা ধরলাম। অচেনা নাম্বার । কে বলছেন জানতে চাইব, তার আগেই ওপাশ থেকে বলল- স্যার, আপনি কি অমুক!
জ্বি বলছি।
আপনার জন্য বিজ্ঞান বক্সের একটা উপহার আছে স্যার। কিভাবে পাঠাতে পারি!
বিস্মিত হলাম। চমকে গেলাম। সবশেষে আনন্দিত হলাম। ঠিকানা নিয়ে ধন্যবাদ জানিয়ে রেখে দিল।

একদিন, দুদিন । কোন খবর নেই। তৃতীয় দিন অফিসে এসেই দেখি পার্সেল! অবশ্যই বিজ্ঞান বক্সের! আর বিষয়টা নিয়ে অনেক বেশি আগ্রহ থাকায় খুশিও বহুগুনে বেড়ে গেল। বিজ্ঞান বক্স বিষয়ক গুরু হামা ভাইকে ফোন করলে জানালেন এটা কন্টেন্ট রাইটিং এর পুরষ্কার! ওয়াও! গ্রেট। জীবনে প্রথম পত্রিকায় ফিচার লিখে চেক পাবার আনন্দের মতো নতুন প্রাপ্তির আনন্দে ঝলমল করে উঠলো মন বহুদিন পর। খুশিটা ছড়িয়ে গেল মন থেকে ঠোটে। ঘরে ফিরতেই তা বহুগুনে বেড়ে খূশির চিৎকারে বদলে গেল। রীতিমতো কাড়াকাড়ি! কে আগে ধরবে! দেখবে! খুলবে!



অবশেষে আলোর ঝলকের আলো সবার চোখে মূখে ছড়িয়ে পড়ল! একটা একটা আইটেম দেখে আর এক এক রকম খুশির প্রকাশ করে। ছিদ্রযুক্ত কাগজ, মোমবাতি, কার্ডবোর্ড, পিনহোল ক্যামেরা বক্স, বাউন্সিং বল, আয়না,
পেরিস্কোপ বক্স, ক্যালাইডোস্কোপ বক্স, ফ্ল্যাশ লাইট, স্ট্রোবোস্কোপ, মোটর, উত্তল লেন্স,
ব্যাটারি এবং কেসিং, বর্ণ চাকতি এবং মজার চশমা।

আরো আছে গাইড বুক আর সিডি। সাথে সাথেই শুরু হয়ে গেল গাইড দেখে দেখে প্রকল্পের কাজ! ঘরের বাতি নিভিয়ে দিয়ে প্রথম ২-৩ টি করল। এবং ফলাফল দেখে অভিভুত। যদিও কিছু তাদের পূথিগত মূখস্ত জানা ছিল তবু নতুন ভাবে তা অনুভব করে যেন বেশি আপ্লুত।

আলোর সরল পথে চলা, আলোর তরঙ্গ নিয়ে মাতামাতি, সূর্যালোক থেকে আগুন জ্বালানো –সবগুলো যেন পারলে একবারেই করে ফেলতে চায়। তাদের চোখে মূখে জানার এবং তার প্রমান পেয়ে জ্ঞানের যে দীপ্তিময় দুত্যি দেখতে পেলাম সত্যিই বিস্ময়কর।

শিশুদের মনো জগতে এরকম আনন্দিত জ্ঞান চর্চারইতো দরকার। জ্ঞানকে ভয় পেয়ে নয়, বা জিপিএ ৫এর চাপে পূথিগত বিদ্যা গলাধকরণ করানো নয়- জ্ঞান চর্চা হতে হবে এমন উৎফুল্লতায়। স্বত:স্ফুর্ততায়। জিগিষায়। নিজের আগ্রহে উৎসাহে চর্চা করবে জ্ঞানের বিজ্ঞানের। তবেই না হবে প্রকৃত জ্ঞানার্জন। সৃজনশীলতার প্রকৃত বিকাশ হবে তো এভাবেই। নোট বাই গাইড বই বা সাজেশনের চাপে দিশেহারা করে নয়। হাসি খুশি এবং আনন্দের মধ্য দিয়ে জ্ঞানের পথকে চিনিয়ে দেয়া শুধূ। বাকীটা তারা অর্জন করে নেবে, সন্ধান করে নেবে যার যার যোগ্যতায়।

ধন্যবাদ বিজ্ঞান বক্সের উদ্যোক্তাদের। পরিকল্পকদের এবং বাস্তবায়নে যারা সংশ্লিষ্ট সকলকে।

সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৫৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×