somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নিকটবর্তী হওয়া"র খুশি (ঈদূল আযহা)

৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে বৎস
তুমি তোমার প্রিয় বস্তু কোরবানী করো!

বস্তুমোহে অন্ধ মন বস্তুতেই স্বস্তি খোঁজে
ভাবের মহাসমুদ্র অধরাই রয়ে যায়
ইব্রাহিমের প্রেমভাব কি অতসোজা?
সপুত্রক স্ত্রী নির্বাসনে! ভাবতে পারো?
অত:পর মিলনে কি সূখ!

হাজেরার কালো পাথরে সে স্মৃতি অম্লান
আজো প্রিয়তার স্মরনে চুম্বনে বেকারার বনি আদম;
আহা সেই তৃষ্ণার আকুতিতে সাঈ’
সাফা-মারওয়া, এক ফোটা জলের সন্ধান!

অবুঝ প্রাণে ভয়ের মন্ত্রনা দেয় শয়তান
জামারাহতে পাথর মেরে তাড়িয়ে দেয়ার স্মৃতি
বোঝা না বোঝার পালা, কে খোঁজে?
অন্ধানুসরনের মহাসমুদ্দুরে- নিত্য সঞ্চারণ।

ইশকের চরম খেলা আশিক বিনেকি বোঝে?
কি ঘোর মায়া, কি প্রেমানুগত্য
চকচকে খঞ্জর জীবন-মৃত্যু তুচ্ছাতিতুচ্ছ
কেঁপে উঠে আসমান জমিন, ফেরেশতারা ভয়ে থরথর

একি! একি! খেলা প্রভু? কলিজা যে ফেটে যায়
হায়! হায়! রব ওঠে! প্রকৃতি কেঁদে মরে
বস্তু নয়, চাই প্রেম! সর্বস্বত্যাগী, সর্বব্যাপী, নৈকট্যের
মুগ্ধ মাশুক হেসে ওঠে আপন মনে!

ফিনকি দিয়ে রক্ত ছোটে! ছাৎ করে ওঠে পিতৃহৃদয়
দ্রুত কম্পিত হাতে খোলে চোখের বাঁধন
ঐতো প্রাণের ছেলে- হাসছে দাড়িয়ে
কৃতজ্ঞতার সিজদায় চোখ জলে ভরভর!

আল্লাহ মহান আল্লাহ মহান
নাই কোন প্রভু তুমি বিনে
তুমিই মহান, তুমিই মহান
প্রশংসা সব শুধু তোমারি গুনগান।।


২.
থামো। দাড়াও আয়নায় মূখোমূখি
সৎ, সত্য, বিশ্বাসের পারা মেখে দেখোতো কে তুমি?
ইশক তো বহুদূর; মনের পশুকি হয়েছে দূর?
কোরবানী করো তারে- চেতনায়, বিশ্বাসে, প্রতিজ্ঞায়!



নোট:
কোরবানীর ঈদ = অর্থ = "নিকটবর্তী হওয়া"র খুশি * (কাব্যিক অনুবাদ)
কুরবানী (আরবি: قربانى‎‎), কুরবান অথবা আদ্বহা বা আযহা ( أضحية)
হিব্রু কোরবান (קרבן‬) আর সিরিয়াক ভাষার কুরবানা শব্দদুটির সংগে সম্পর্কিত যার আরবী অর্থ "কারো নিকটবর্তী হওয়া"।।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৭
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

বাতাস ভাড়ি হবে লাশের গন্ধে

লিখেছেন ফেনা, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১


ছবিঃ গুগল

আলোচনাটা আপাদত একটা ফাইলে করে টেবিলে তুলা থাক। এসো আগে আমরা একটু ধ্বংস ধ্বংস খেলি।
শত বছর হতে চলল পাইনা বাতাসে তেমন লাশের গন্ধ। জাহানের বাতাসটা ভরে উঠুকনা... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×