somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কথা বললো!!

০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টানা সতের দিন বিছানায়। পক্সের সংক্রমনে সারা দেহ প্রিন্টেড শাড়ীর মতো ফোসকায় ভরে ছিল। ডান থেকে বামে কাত হ্ওয়া যেত না। বাম থেকে ডানে যেতে গেলেও ব্যাথায় ত্রাহি চিৎকার! চরম ভোগান্তি শেষে উনারা বিদায় নিলেন। রেখে গেলেন গা ভরা চিকেন স্পট!তখন একটু একটু হাটাচলা করতে পারি



সেদিন সন্ধ্যা থেকে আকাশ কালো করে প্রচন্ড কালেবোশেখির ঘনঘটা। দমকা বাতাস ক্ষনে ক্ষনে। বাসা তখন গুলবাগে। সন্ধ্যার পর থেকেই বাতাসের তীব্রতা বাড়ছে। সবাই বেশ আগে ভাগেই খেয়ে দেয়ে শোয়ার আয়োজনে ব্যাস্ত। আমি একা একা টিভিতে চোখ রেখে বসে আছি আনমনে।

রাত সাড়ে দশটার ঘন্টাটা বেজে থেমেছে কেবল। টিভিটা বন্ধ করে আমি ধীরে ধীরে বারান্দায় এসে দাড়ালাম। একটু পর পর ঝড় পূর্ব শীতল বাতাসের হালকা দমকা ঝটকায় বেশ আরাম বোধ হচ্ছিল। রাস্তায় লোকচলাচলও কমে এসেছে। আশেপাশের বাসায়ও দু এক রুমে মিটমিটে আলো। অনেকদিন বিছানায় থাকায় পরিবেশটা দারুন এন্জয় করছিলাম।

হঠাৎ আমার বোনের কন্ঠ শুনে চমকে গেলাম। বেশ জোরে জোরে বলছে- এখানে দাড়িয়ে আছিস! মরার ভয় নাই? কিছু একটা হলেতো আমাদেরই কাঁদতে হবে।
আমার মনে হলো আম্মা বুঝি বাইরে দাড়িয়ে হাওয়া খাচ্ছে। আর বোন তাকে ঘরে নেবার জন্য এমন কথা বলছে। আমার খুব রাগ হলো। আমারও যেহেতু খুবই ভাললাগছিল বাতাস খেতে! মায়েরও ভাল লাগতেই পারে। রাগে বেশ দ্রুত হেটে গেলাম । বোনকে বকা দেব ভেবে। একটু বাইরে দাড়ালে কি অমন মহাক্ষতি হয়ে যাবে। যে মাকে অমন করে বকতে হবে?

অমা! বাইরের খোলা ঝুল বারান্দার দরজাটা বন্ধ। নেড়ে চেড়ে দেখলাম। নাহ। ছিটকিনি শক্ত করেই লাগানো। ঘুরে গেলাম ভেতরের রুমের দিকে। ভাইরা সব ঘুমিয়ে মশারীও টাইট করে গোঁজা। মায়ের রুমে গেলাম। মা বোন দুজনেই অঘোর ঘুমুচ্ছে। মশারী চেক করলাম- উঠা নামার কোন চিহ্ণ আছে কিনা? নাই!!! এবার সত্যি চমকে গেলাম। তাহলে কথা বললো কে? কাজের মেয়েটাকে ডেকে তুললাম। তোর খালা নানী কেউ বাইরে গেছিল? বললো- নাতো।

এবার আমার চমক বিস্ময়ে বদলে গেল। গা শিরশির করে উঠলো। স্পষ্ট শোনা। কথাগুলো পরিষ্কার। কোন দ্বিধা নেই। অথচ তারা ঘুমুচ্ছে। তাহলে কথা গুলো বললো কে?


# অতিপ্রাকৃত ঘটনা সিরিজ




সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৪৮
৩০টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে “উপজাতি” নাকি “আদিবাসী”? আন্তর্জাতিক আইন ও ইতিহাসের নির্ভেজাল সত্য!​

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১১ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:২৭


সূচনা ও প্রেক্ষাপট:
লেখক পার্বত্য চট্টগ্রামে ২০০১ সালে তিনি যখন সেখানে দায়িত্ব পালন করেন, তখন পাহাড়ি জনগোষ্ঠীকে 'উপজাতীয়' (Tribal) হিসেবে ডাকা হতো। কিন্তু ২০১৫-১৬ সালের দিকে সেখানে পুনরায় পোস্টিং পাওয়ার... ...বাকিটুকু পড়ুন

×