আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, “লাশের রাজনীতি বন্ধ করুন। লাশ ফেলবেন আর সেখানে গিয়ে মায়াকান্না করবেন, মাছের মায়ের পুত্রশোক এটা মানুষ বোঝে।’’
রোববার সকালে গণভবনে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, “লাশের ওপর পাড়া দিয়ে বিএনপি নেতা খালেদা জিয়া রাজনীতি করেন।”
তিনি বলেন, “চাঁদপুর-লক্ষ্মীপুরের ঘটনা তারা (বিএনপি) নিজেরাই ঘটিয়েছে। উনার লাশ দরকার, উনি লাশ ফেলবেন। আর লাশের ওপর পা দিয়ে ক্ষমতায় যাবেন। অতীতেও তিনি এটা করেছেন, সব সময় তার লাশ চাই।”
খালেদা জিয়ার চাঁদপুরের বক্তব্যের জবাবে হাসিনা বলেন, “উনাকে আমি বলব, পঁচা কথা বন্ধ করুন। আমরা প্রতিবন্ধীদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি আর উনি আমাদের সরকারকে লুলা-ল্যাংড়া করার হুমকি দিয়ে যারা আমাদের ভোট দিয়েছেন তাদেরই লুলা-ল্যাংড়া করতে চেয়েছেন।”
প্রধানমন্ত্রী বলেন, “উনি রাজনীতি করেন। উনি বিরোধীদলীয় নেতা। উনার মুখে এসব বাজে কথা মানুষ শুনতে চায় না।”
টকশোতে সরকারি দল এবং বিরোধী দলকে এক করে মন্তব্য করা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “প্রায়ই টেলিভিশনে অনেকেই বলে থাকেন, এই সরকারের সঙ্গে আগের সরকারের কোনো পার্থক্য নেই। আমি তাদের বলবো, আমাদের সরকারের কাজ দেখে মন্তব্য করুন।”
তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারের আমলে যতগুলো নির্বাচন হয়েছে তার সবগুলো অবাধ-সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। আমরা ৭২ এর সংবিধান পুনরায় প্রতিষ্ঠিত করেছি। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়েছি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারকাজ শুরু হয়েছে, এজন্য উনার (খালেদা) মাথা খারাপ। উনি সাথীদের কিভাবে বাঁচাবেন এজন্য ব্যস্ত। উনি তাদের বাঁচাতে সরকার উৎখাত করতে চান।”
আওয়ামী লীগের উত্তরবঙ্গের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় মতিবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী, সতীশ চন্দ্র রায়, কাজী জাফরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ প্রমুখ।
মাছের মায়ের পুত্রশোক মানুষ বোঝে, খালেদাকে হাসিনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতাঃ দহনবেলার কহন কথা

বুকের অভিমান, ক্ষত লুকিয়েছি মনে
নিঝুম রাতের সঙ্গী তারা গভীর গোপনে।
অচেনা নক্ষত্র জ্বলে নেভে দুরে একাকী
বিচ্ছিন্নতার উপমা হিসেবে নিজেকেই রাখি।
আসমুদ্রহিমাচল জ্বালা বুকে তবু দায়িত্ববান
হাজার দহনে পুড়ে খাঁটি শিখা অনির্বাণ।
© রফিকুল... ...বাকিটুকু পড়ুন
২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন
গজব পরিস্থিতি দেশের: বিদ্যুৎ নেই বিল ডাবল

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা; সেখানে... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভাড়াটে কান্নাকারী

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।