"রানা প্লাজার "মালিক কুলাংগার যুবলীগ নেতা"সোহেল রানা" যশোরের বেনাপোল সীমান্ত থেকে গ্রেফতার।
ধন্যবাদ মাননীয় প্রধান মন্ত্রী
অবশেষে সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার যশোরের বেনাপোল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এমপি।
তিনি জানান, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে রানাকে গ্রেফতার করা হয়েছে। তাকে র্যাবের হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা হচ্ছে।
এর আগে রানাকে ধরতে খুলনার সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
রোববার সকাল থেকে থানার ৮ নম্বর রোডের ১৩৯/এ নম্বর বাড়িতে র্যাব-পুলিশ যৌথ অভিযান চালায়। রানাকে গ্রেফতারে আশপাশের আরও কিছু ভবনে অভিযান চালানো হবে বলে তখন জানিয়েছিলেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
তিনি বলেন, ‘আবাসিক এলাকায় কোনো একটি ভবনে রানা আত্মগোপন করে আছেন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়।’
র্যাবের মিডিয়া উইং বিকেল ৫টায় রানাকে গ্রেফতার সংক্রান্ত বিষয়ে প্রেসব্রিফিং করবে বলে জানা গেছে।
পুলিশ জানায়, সোনাডাঙ্গা আবাসিক এলাকার ৮ নম্বর রোডের ১৩৯/এ নম্বর বাড়িতে অবস্থান নেয় রানা। সৃষ্টি সেন্ট্রাল স্কুলের ছাত্রাবাসের মাঝখানের বিল্ডিংয়ের চতুর্থ তলায় শনিবার বিকেল থেকে অবস্থান করছিলেন সোহেল রানা। বাড়িটি স্থানীয় যুবলীগ নেতা বুরুজের।
উল্লেখ্য, গত বুধবার সকালে সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার মালিক সোহেল রানা।
স্থানীয়রা জানিয়েছেন, ভবন ধসের পর ধ্বংসস্তূপ থেকে রানাকে উদ্ধার করেন স্থানীয় সংসদ সদস্য মুরাদ জং। সেখান থেকে এনাম হাসপাতালে নেওয়ার পরই রানা পালিয়ে যান।
সাভার ট্রাজেডীর নায়ক ‘সোহেল রানা’ গ্রেপ্তার !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।