আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর বিশ্বের অন্যতম বাণিজ্যকেন্দ্র লন্ডনের গ্লুচেস্টার মিলিনিয়াম হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’। বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এবং কমপিউটার জগৎ যৌথভাবে এ মেলার আয়োজন করছে।
বাংলাদেশে ই-বাণিজ্য প্রসারের লক্ষ্যে কমপিউটার জগৎ আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় বছরের প্রথম দিকে একটি কর্মসূচি হাতে নেয়। এ কর্মসূচির আওতায় ধারাবাহিকভাবে দেশের ভেতরে-বাইরে বিভিন্ন শহরে ই-বাণিজ্য মেলার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এরই অংশ হিসেবে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’।
উল্লেখ্য, এরই মধ্যে এ কর্মসূচির আওতায় প্রথমবারের মতো ঢাকায় তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলা আয়োজন করা হয় গত ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। এরপর সিলেট ও চট্টগ্রামে তিন দিনব্যাপী ই-বাণিজ্য মেলা আয়োজন করা হয় যথাক্রমে এপ্রিল ও জুনে। এসব মেলা আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে আইসিটি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসন কার্যালয়। মেলায় ই-বাণিজ্য সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। ই-বাণিজ্য মেলা প্রসারের লক্ষ্যে আয়োজন করা হয় বিভিন্ন সেমিনার। মেলায় প্রচুর দর্শক সমাগম হয়। এসব মেলা আয়োজনের সাফল্যসূত্রেই এবার উদ্যোগ নেয়া হয় লন্ডনে ‘যুক্তরাজ্য-বাংলাদেশ ই-বাণিজ্য মেলা ২০১৩’ আয়োজনের। এ মেলার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে।
সেপ্টেম্বরে লন্ডনে বাংলাদেশী ই-বাণিজ্য মেলা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।