somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৭-২১ এপ্রিল প্রধানমন্ত্রী চীন সফর করবেন

০৮ ই মার্চ, ২০১০ রাত ২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আগামী ১৭-২১ এপ্রিল প্রধানমন্ত্রী চীন সফর করবেন। চলতি বছর চীন ছাড়াও তিনি আরো বেশ কয়েকটি দেশ সফর করবেন। এপ্রিলের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাত, মধ্য এপ্রিলে জাপান, এপ্রিলের তৃতীয় সপ্তাহে ফিলিপাইন সফরে যেতে পারেন। ২৮ মার্চ দক্ষিণ কোরিয়া সফরের দিনক্ষণ আগে ঠিক হলেও তা মে মাসে পিছিয়ে গেছে বলে জানা গেছে। বছরের শেষে তিনি রাশিয়া যেতে পারেন।

প্রধানমন্ত্রীর চীন সফরে বাণিজ্য ভারসাম্য ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা হবে। বিশেষ করে পাঁচ বছর আগে বাংলাদেশ যেখানে ভারত থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করত সেখানে এ স্থানটি দখল করে নিয়েছে চীন। তাই এদিকটি প্রধানমন্ত্রীর সফরে বিশেষ গুরুত্ব পাবে।

ডিজিটাল বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে আইটি খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ চাওয়া হতে পারে। সরকারের সংশ্লিষ্টরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়েরও আইটি খাতে বিশেষ আগ্রহ আছে, এ সফরে তিনি প্রধানমন্ত্রীর অন্যতম সঙ্গী।
তৈরি পোশাক এর মত আইটি পণ্য তৈরি করতে বাংলাদেশে চীনের চেয়ে সস্তা পড়ে।

আইটি ছাড়াও সিলেটে হজরত শাহজালাল (রহ.) সার কারখানা প্রকল্প, ঢাকা ও চীনের চ্যাংদো শহরের মধ্যে বন্ধুত্ব তৈরি বিষয়ক সমঝোতা স্মারক, তেল ও গ্যাস খাতে সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক এবং বাংলাদেশকে দেয়া প্রায় আটশত মিলিয়ন ডলার ঋণ মওকুফ স্মারক স্বাক্ষর হতে পারে। পাশাপাশি কাজীরটেক সেতু, দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় মেঘনা সেতু, লেবুখালী সেতু, দোহাজারি থেকে গুনধুম পর্যন্ত রেল লাইন, যুমনা নদীতে রেল সেতু, কর্ণফুলি ট্যানেল নির্মাণে চীনের কারিগরি ও আর্থিক সহায়তা দেয়ার বিষয়গুলো প্রাধান্য পাবে। এর বাইরে স্থায়ী প্রদর্শনী কেন্দ্র, মেট্রোপলিটন শহর, প্রধান প্রধান জেলা সদর এবং উপজেলা ডিজিটাল টেলিফোন একচেঞ্জ স্থাপন প্রকল্প, নর্থ-ওয়েস্ট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড প্রকল্প, রুপায়ন পরমাণু বিদ্যুৎ প্রকল্প, পাগলা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ প্রকল্পে চীন ইতোমধ্যে আগ্রহ দেখিয়েছে যা এ সফরে এগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হবে।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×