মাননীয় প্রধানমন্ত্রী মনোমহন সিং আপনাকে অভিনন্দন......................
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মাননীয় প্রধানমন্ত্রী সিং
আপনাকে অভিনন্দন। একজন সাচ্চা দেশপ্রেমিকের মতো আপনি আপনার দেশের স্বার্থ প্রায় বিনাপয়সায় বুঝে নিয়ে গেলেন। মুগ্ধ হতে হয়। নিজেকে ধিক্কার দেই কেন এমন একটা দেশপ্রেমিক দেশে জন্মাইনি বলে। ট্রানজিট টা নিয়ে গেলেন ফাও। প্রতিবেশী বশীভূতকরন প্রকল্পে সিকিম নেপালের পর আরাকটা দেশের পরিস্কার আবির্ভাব ঘটল। আপনার এই সাফল্য বর্নানাতীত। এই রকম একটা দেশপ্রেমিক ভরা মানুষের দেশের সদস্য হইতে মন চায়। জানি এই দেশের অনেকেই লম্বা লাইন দিয়েছেন ইতোমধ্যে, অনেক ভিআইপি সহ। জানি মুখ্যমন্ত্রীর পদটাও বিক্রি হয়ে গেছে। তবু আপনার এই মুগ্ধ ভক্তকে হতাশ করবেন না আশাকরি। কথা দিচ্ছি আর কোন প্রশ্ন তুলবোনা আপনার বিশ্বস্ত বিশ্বাসঘাতকদের কর্মকান্ড নিয়ে, কথা দিচ্ছি কখনও বলবওনা এতো মাইল ট্রানজিটের বিনিময়ে কেন সামন্য ১৫ কি।মি ট্রানজিট নেপালের সাথে পাবে না বাংলাদেশ, কখনও বলবনা কেন নদীর উজানে বাধ দিয়ে পানিতে মারা হচ্ছে অভাগা মানুষগুলোকে, প্রশ্ন করবোনা সবকিছু কেন বিনা পয়সায় নিয়ে যাচ্ছেন...যদি কোন অবুঝ শিশু অবাক হয়ে বলে এতোকিছু দিলাম বিনিময়ে কি পেল বাংলাদেশ.. কথা দিচ্ছি মুখ চেপে ধরব তার।
সবকিছু নিয়ে যান। শুধু একটু পাসপোর্টা টা করতে দিয়েন আপনার বিজয়ী দেশের, বেশী কিছুনা শুধু এইটুকুতো বলতে পারব ভবিষ্যতে.. আমার দেশের রাজনিতীবিদ, আমলা, সেনাবাহিনী সব মানুষ সাচ্চা দেশপ্রেমিক।আমি একজন দেশপ্রেমিক মানুষেভরা দেশের নাগরিক, বিশ্বাসঘাতক মানুষেভরা দেশের নয়। শুধু এইটুকুই চাওয়া প্রিয় সিং।
আপনাকে অভিনন্দন হে মহান দেশপ্রেমিক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
আদম_, ২৯ শে মে, ২০২৬ রাত ১০:৪২

একজন বৃ্শ্চিক জাতক গান ভালোবাসে- গান সব রাশির জাতকরাই ভালোবাসে, তবে বৃশ্চিকের চয়েসটা ভিন্ন। বৃশ্চিক ভালোবাসে কোয়ালিটি, জেনুইনটি, অথেনটিসিটি। আউল-ফাউল জিনিস বৃশ্চিককে গেলানো যাবেনা- বৃশ্চিক গলার্ধকরণ করেনা খেলোয়ার জাহান...
...বাকিটুকু পড়ুন
দুই বছর আগে গিয়েছিলাম, জার্মানির ব্রেমেন শহরে। সেখানে গিয়ে দেখা হয়েছিল ছোটবেলায় গল্পে শোনা চরিত্র গুলোর সাথে। গল্পের সেই চরিত্রগুলোকে কেউ সাজিয়ে রেখেছে এভাবে এই শহরে, যাওয়ার আগে জানা...
...বাকিটুকু পড়ুনসম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘কোচিং সেন্টার’ হিসেবে অভিহিত করেছেন এবং দাবি করেছেন "নর্থ সাউথ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় যা গবেষণা করে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার... ...বাকিটুকু পড়ুন

গত রোজার ঈদে বাংলাদেশে একটা সিনেমা মুক্তি পেয়েছিল, নাম "বনলতা এক্সপ্রেস"। হুমায়ূন আহমেদের "কিছুক্ষণ" উপন্যাস অবলম্বনে বানানো, মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরীর মতো মানুষরা অভিনয় করেছেন। সেন্সর বোর্ডের ছাড়পত্র...
...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা- একটি নাম, একটি ইতিহাস। বাংলাদেশের রাজনীতিতে এমন খুব কম নেতাই আছেন, যাদের নাম উচ্চারিত হলে সমর্থন ও বিরোধিতা- উভয়ই এত প্রবলভাবে সামনে আসে। দীর্ঘ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন