নীল হয়ে যাওয়া চোখ দুটি নিয়েছে আজ বিদায়
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
সকালের সূর্যটা স্নিগ্ধ আভায় ছুঁয়ে দিবে ইট-কাঠ আর কংক্রিটের নগরীকে,
কিন্তু আজ আর সে ছুবে না নিভৃতচারী কবিকে।
হকার রোজকার মতো ঠেলে দিবে পত্রিকা দরজার ফাঁক দিয়ে
কিন্তু আজ আর হবে না খোলা সে ভাঁজ যত্ন নিয়ে।
রাস্তায় আজও হাঁকডাক দিবে কাগজ আর তরকারিআলা
কিন্তু আজ আর কেউ মিলাবেনা ছন্দ সেই হাঁকডাকের মাঝ হতে।
চায়ের কাপ পড়ে থাকবে শূন্য হয়ে,
আধ খাওয়া সিগারেট জমবে না আর প্রিয় অ্যাসট্রেতে।
শ্রবণের এই দুপুরে আকাশে জমবে মেঘ আর সূর্যের লুকোচুরি
কিন্তু আজ আর কেউ নিবে না মেঘের পক্ষ চুপিচুপি।
পঞ্চমী রাতে আজও উঠবে গোলগাল চাঁদ
কিন্তু আজ আর কেউ দেখবে না তার রুপালি রূপের সাঁঝ
কবির নীল হয়ে যাওয়া চোখ দুটি চির ঘুমে
- ঘুমিয়েছে যে আজ।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




