আমি বৃষ্টি হব
তোমায় ভেজাব,
কাউকে দেখতে দেবোনা তোমার চোখের জল
আমার বিশাল জলরাশিতে মিশিয়ে নেব সে অশ্রু
তুমি কি জড়াবে আমায়... দু হাত বাড়িয়ে ?
আমি তরু হব
ছায়া দেব, মায়া দেব
মাটি থেকে অমৃত নিয়ে তোমায় ভরাবো
প্রাণবন্ত এক লতা করে গড়বো তোমায়
তুমি কি চাইবে বাঁচতে...আমায় জড়িয়ে ?
আমি তৃণ হব
বিস্তৃত হব, কোমল হব
তোমাকে দেব শান্ত স্নিগ্ধ এক আশ্রয়
যেখানে হবে আমাদের গভীর এক প্রণয়
তুমি কি রবে আজীবন...সে আশ্রয়ে ? ? ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




