“শ্রেষ্ঠত্বের অর্থ কি ?
‘শ্রেষ্ঠ’ হওয়ার অর্থ হল অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা।
অর্থাৎ, গুরুত্ব এই বিষয়ে নয়, কত জ্ঞান স্বয়ং অর্জন করলো কেউ…গুরুত্ব এই বিষয়ে যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা।
অর্থাৎ, শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনাকেও এক প্রতিযোগিতা বানিয়ে ফেলে। আর প্রতিযোগিতায় হয় বিজয়…শেষ বিজয় হয়না।
কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়…কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারেনা। তারপর আবার অসন্তোষ, পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয়।
কিন্তু শ্রেষ্ঠ হওয়ার বদলে যদি ‘উত্তম’ হওয়ার প্রয়াস করা যায়, তবে কি রকম হয়?
উত্তমের অর্থ হল যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা। কারোর চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয়…শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা।
উত্তম হওয়ার পথে অন্য কারো সাথে প্রতিযোগিতা থাকে না। স্বয়ং নিজের সঙ্গে প্রতিযোগিতা হয়।
অর্থাৎ, উত্তম হওয়ার চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে ফেলে। প্রয়াস না করেই সে শ্রেষ্ঠ হয়ে উঠে।
কিন্তু, যে শ্রেষ্ঠ হওয়ার প্রয়াস করে সে শ্রেষ্ঠ হোক বা নাহোক…উত্তম কখোনই হতে পারেনা।”
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৭ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




