somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গনতন্ত্র মুক্তি পাক

১৮ ই সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গনতন্ত্র মুক্তি পাক

বুকে গুলি খেয়েছিলেন নুর হোসেন
মরে গিয়ে ভালোই করেছেন
বেঁচে গেছেন, দেখতে হয়নি
রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মতই
রক্তের বিনিময়ে অর্জিত গনতন্ত্রও ভেস্তে গেছে
আটকে গেছে কাদায়


আজ যখন
মানুষ বলে খাবার চাই
শাসকেরা বলে গনতন্ত্র ভালো
মানুষ বলে খাবারের দাম বাড়ছে
মন্ত্রী বলেন গনতন্ত্র ভালো
মানুষ বলে বেঁচে থাকাই কষ্টকর
নেতা বলেন, ভোট চাই , ক্ষমতা চাই ক্ষমতার জন্য টাকা চাই
অতএব দাম তো বাড়বেই

মানুষ বলছে গ্যাস নেই
বিরোধী দল বলছে , গনতন্ত্র নেই
মানুষ বলছে, পানি নেই
বিরোধী দল বলছে, ক্ষমতা নেই
মানুষ বলছে , বিদু্যত নেই
বিরোধী দল বলছে, "তত্বাবধায়কের সংস্কার চাই, ক্ষমতা চাই "

হায় গনতন্ত্র, তুমি কি চেয়েছিলে
তোমারই ছায়ায়
ভেসে উঠুক স্বৈরাচারের মূখ
পতিত ভ্রষ্ট শাসক
সেও ফিরে আসে
তোমার দিকে মূখ ব্যাদন করে হাসে

যে বলে যে একনায়কের চেয়ে গনতন্ত্র ভালো
হিসেব করি,
আঠারো জন কৃষক সারের জন্য
বিদু্যতের জন্য এগারো জন
কয়লায় রক্ত লেগে গেছে ছয়টি প্রানের ,
মনে পড়ে ধর্ষিত নারীদের কথা
এসবই হয়েছে গনতন্ত্রের নামে
এদের বিচার হয় নি কোনদিন
হবেও না আর

এটাই কি গনতন্ত্র
যার নামে ফিরে আসে
ছিনতাই , চাঁদাবাজী, রাহাজানী
স্বৈরশাসক, খুনী , লুটেরা, দেশদ্রোহী
যার কারনে প্রকাশ্য রাস্তায়
মারমারি করে মানুষ
রাস্তায় অপদস্থ হয় ,খুন হয় জনতা
কেনাবেচা হয়
দল, নেতা, ভোট, জোট

নুর হোসেন এর বুকে ও পিঠে
লিখা ছিল
স্বৈরাচার নিপাত যাক
গনতন্ত্র মুক্তি পাক
যারা তাকে শহীদ করেছিলেন
সেই স্বৈরাচার আজ ধরেছে গনতন্ত্রের হাত
অষ্টেপৃষ্টে স্বৈরাচারের শিকল
আজ নূর হোসেন স্কোয়ার হেসে ওঠে
যেন ব্যাঙ্গ করে বলে
এখন ভোট ভোট খেলা বাদ যাক
গনতন্ত্র মুক্তি পাক
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অনুকুলে নয় শেখ হাসিনা (আপা) প্রতিকুল পরিস্থিতিতেই বেশি অকুতোভয়।

লিখেছেন ক্লোন রাফা, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৪




একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

×