somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুরতাদ গোত্রের নিকট সিদ্দীক আকবরের খোলা চিঠি।

২৩ শে মে, ২০১৩ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিদ্দীকে আকবর (রা) মদীনায় আগমন করেই সর্বপ্রথম একটি ফরমান লিপিবদ্ধ করেন এবং তার বিভিন্ন কপি করিয়ে দূত মারফত প্রত্যেক মুরতাদ গোত্রের নামে এর এক-একটি কপি প্রের করেন। দূতকে বলা হলো যে, সর্বপ্রথম গিয়ে গোটা গোত্রের লোকদেরকে একটি সমাবেশে ডেকে এই ফরমান শুনিয়ে দিতে হবে।
এই ফরমান বা ঘোষণার সাধারণ বিষয়বস্তু ছিল নিম্নরুপঃ
হযরত রাসূলুল্লাহ (সা)-এর খলীফা আবূ বকরের তরফ থেকে প্রত্যেক সেই ব্যক্তির প্রতি, যার নিকট এই ফরমান পৌঁছবে সে ইসলামের উপর কায়েম থাকুক রা ইসলাম ত্যাগ কওে থাকুক। জানা আবশ্যক যে, আল্লাহ তায়ালা হযরত মুহাম্মদ (সা)-কে সত্য নবীরুপে প্রেরণ করেছেন। যিনি সুসংবাদাতা, ভীতি প্রদর্শনকারী, আল্লাহর নির্দেশে মানুষকে আল্লাহর দিকে আহ্বানকারী এবং হিদায়াত দান করেন এবং সাফল্যের সোজা পথ প্রদর্শন করেন। আর যে ব্যক্তি অস্বীকার করে, আল্লাহর নির্দেশে তাকে জিহাদের মাধ্যমে বশ্যতা ও আনুগত্যের প্রতি ফিরিয়ে আনা হয়। আল্লাহর আইন বাস্তবায়ন করা, মুসলমানদের নসীহত করা এবং স্বীয় কর্তব্য ও প্রচার কার্য সুষ্ঠুরুপে সম্পন্ন করার পর হযরত নবী করীম (সা) এ দুনিয়া হতে বিদায় গ্রহণ করেছেন। আল্লাহ তায়ালা এ খবর কোরআন মজীদে পূর্বেই দান করেছিলেন। (তুমিও মরণশীল এবং তারাও মরণশীল) সূরা যুমার, আয়াত ৩০। আমি তোমার পূবেও কোন মানুষকে অনন্ত জীবনদান করিনি। সুতরাং তোমরা মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? সূরা আম্বিয়া, আয়াত ৩৪। এবং মুসলমানদেরকে এরুপ সম্বোধন করে বুঝিয়ে দিয়েছেন যে- মুহাম্মদ একজন রাসূল মাত্র। তার পূর্বে বহু রাসূল গত হয়েছে। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করবে ? এবং কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না। বরং আল্লাহ শীঘ্রই কৃতজ্ঞদেরকে পুরস্কৃত করবেন (সূরা আলে ইমরান, আয়াত ১৪৪)।
কাজেই যে ব্যক্তি মুহাম্মদ (সা)-কে পূজা করতো, (তার জেনে রাখা উচিত যে,) মুহাম্মদ নিঃসন্দেহে ইনতিকাল করেছেন। পক্ষান্তরে যে ব্যক্তি একক আল্লাহর উপাসনা করতো, তার আল্লাহ জীবিত ও বর্তমান আছেন। তিনি না মৃত্যুবরণ করেছেন, না তাকে নিদ্্রা ও তন্দ্রা স্পর্শ করতে পারে। তিনি তাঁর নির্দেশ রক্ষা করেন এবং আপন দলের মাধ্যমে শত্র“র নিকট থেকে প্রতিশোধ গ্রহণ করেন। আমি তোমাদেরকে আল্লাহকে ভয় করা, নবীর আনীত নূর ও আল্লাহর রহমতে অংশ গ্রহণ করা, ইসলামের হিদায়াত কবূল করা এবং আল্লাহর দীনের মযবুত রশি আঁকড়ে ধরার উপদেশ প্রদান করছি। আল্লাহ যাকে হিদায়াত করেননি, সে পথভ্রষ্ট হয়েছে। আর যাকে আল্লাহ নিরাপত্তা দান করেননি, সে বিপদে পতিত হয়েছে। আল্লাহ যাকে সাহায্য করেন না, সে এক ও একাকী এবং বদ্ধুহীন ও অসহায়। মানুষ যতক্ষণ ইসলামকে অস্বীকার করবে, দুনিয়া ও আখিরাতে তার কোন আমল কবূল হতে পারে না। আমি অবগত হয়েছি যে, তোমাদের মধ্য থেকে কিছু লোক ইসলাম গ্রহণ করা ও তার আজ্ঞা ও নির্দেশাবলী পালন করার পর আল্লাহ থেকে মূখ ফিরিয়ে মূর্খতা ও শয়তানের আনুগত্যের প্রতি ঝুঁকে পড়েছে। তোমরা কি আল্লাহকে ত্যাগ করে তোমাদের দুশমন শয়তান ও তার সন্তান-সন্ততিকে বন্ধু বানিয়ে নিচ্ছ ? অথচ আল্লাহ বলছেন, শয়তান তোমাদের শত্র“। তাই তোমরাও তাকে তোমাদের শত্র“ জ্ঞান করো। কেননা, তারা তো তাদের দলকে (তোমাদের )দোযখী বানানোর জন্য উদ্বুদ্ধ করছে। আমি তোমাদের প্রতি মুহাজির ও আনসার বাহিনীকে প্রেরণ করছি। তারা সত্যের অনুসারী। আমি তাদেরকে নির্দেশ দিয়েছি যে, প্রথমে ইসলামের দাওয়াত দেয়া ছাড়া কারো মুকাবিলা করবে না। আমি আরো নির্দেশ দিয়েছি যে, যে ব্যক্তি ইসলাম কবূল করবে এবং মন্দ কাজ থেকে ফিরে থাকবে, নেক কাজ বর্জন করবে না, তাকেই সাহায্য করবে। আর যে ইসলামকে অস্বীকার করবে, তার মুকাবিলা করবে তাকে মোটেই শ্রদ্ধা ও সম্মান করবে না, আর ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না। অতএব, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, সে কল্যাণ লাভ করবে, অন্যথায় সে আল্লাহকে অপারগ করতে পারবে না। আমি আমার কাসিদকে নির্দেশ দিয়েছি যে, আমার এই ঘোষণাকে প্রত্যেক জনসভায় পাঠ করে শোনাবে। ইসলামী লশকর যখন তোমাদের নিকট পৌঁছে যাবে এবং তাদের মুআযযিন আযান দেবে, তখন তোমরাও তাদের মুকাবিলায় আযান দেবে। এতে প্রতীয়মান হবে যে, তোমরা যদি আযান না দাও, তবে তোমাদের নিকট কৈফিয়ত তলব করা হবে এবং অস্বীকার করলে তোমাদের উপর হামলা করা হবে।” *** ইসলামিক ইতিহাস***
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×