somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে বিমানবন্দরে কথা হলো কাদের-ফখরুলের

১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘একই ফ্লাইটে রংপুর যাচ্ছেন কাদের-ফখরুল’ এমন খবর গতকাল ব্যাপক সাড়া ফেলে গণমাধ্যমে। তবে হঠাৎ জানা যায়, নির্ধারিত ফ্লাইটে ফখরুল ইসলাম আলমগীর যাচ্ছেন না। শেষ পর্যন্ত একই ফ্লাইটে দেশের প্রধান দুটি দলের সাধারণ সম্পাদক ও মহাসচিব না গেলেও বিমানবন্দরে দুইজনের দেখা হয়েছে এবং কথাও হয়েছে।

রবিবার সকাল আটটার ফ্লাইটে দলের প্রতিনিধিদের নিয়ে সৈয়দপুরে যান ওবায়দুল কাদের। মির্জা ফখরুল যান দুপুরের ফ্লাইটে। এরইমধ্যে রংপুরে দলীয় কর্মসূচি শেষ করে ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। একই সময় মির্জা ফখরুল তার দলের নেতাদের নিয়ে অপেক্ষা করছিলেন সৈয়দপুর বিমানবন্দরের অতিথি কক্ষে।

সেখানেই দেখা হয় দুই দলের শীর্ষ দুই নেতার। দুই মেরুর রাজনীতি করলেও সাক্ষাতে তাদের মধ্যে আন্তরিকতার সঙ্গে কুশল বিনিময় হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে থাকা দলের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল বলেন, ‘ওবায়দুল কাদের ও মির্জা ফখরুল ইসলামের দেখা হয়েছে। কুশল বিনিময়ও হয়েছে। এটা সৌজন্য সাক্ষাৎ ছিল।’

জানা গেছে, দুপুরে সৈয়দপুর থেকে ফেরার পথে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষা করছিলেন ওবায়দুল কাদের। পাশের আরেকটি কক্ষে মির্জা ফখরুল আছেন জেনে তার সঙ্গে দেখা করতে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

ফখরুলের সঙ্গে কুশল বিনিময়ের সময় তিনি বলেন, ‘ঢাকা এয়ারপোর্টে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। কিন্তু শুনলাম আপনি আসছেন না। একসঙ্গে এলে ভালো হতো। কথা বলা যেত।’

মির্জা ফখরুলকে দেখে তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু রাজনীতি করি, তাই আলাপ-আলোচনার পথ খোলা রাখাই ভালো।’



আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এমন কথার জবাবে ফখরুল বলেন, তিনি সকালের ফ্লাইটেই আসতেন। কিন্তু পারিবারিক ঝামেলার কারণে একটু পরে আসতে হয়েছে।

ওবায়দুল কাদেরের এমন আচারণে মুগ্ধ হয়ে ফখরুল বলেন, ‘আপনি জেন্টলমেন্টের পরিচয় দিয়েছেন।’

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান জানান, বিমানবন্দরে দুই নেতার মধ্যে কুশল বিনিময় হয়েছে।

তবে এর আগে রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে এক শান্তি সমাবেশে ওবায়দুল কাদের বলেন, ‘একই বিমানে মির্জা ফখরুলের সঙ্গে আসতে পারলে আমার ভালো লাগতো। আর কিছু না হোক, শুভেচ্ছা বিনিময় তো হতো। শুনেছি উনার আসন আমার পেছনে ছিল। উনি এলে আমার পাশের সিটেই বসতে দিতাম।’

ফখরুলের সমালোচনা করে তিনি বলেন, ‘কিন্তু নিরাপত্তার অজুহাত দেখিয়ে মির্জা ফখরুল কর্মসূচি বাতিল করেছেন। শুনেছি, উনি নাকি আমার পরের ফ্লাইটে এসেছেন।’

এদিকে একটি অনুষ্ঠানে ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, একই দিনে বড় দুই দলের মহাসচিব পর্যায়ের দুই নেতা একই এলাকায় গেলে নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে। এজন্য তিনি আজকের রংপুর সফর বাতিল করেছেন।

সূত্র: প্রথমবার্তা
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৭ রাত ১১:২৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×