চাইলেই কি কবি হওয়া যায়
কবির স্বীকৃতি কে দেয়
চাইলেই কি লেখক হওয়া যায়
লেখক হতে গেলে লিখতে হয়
গাইতে গাইতে যদি গায়েন হওয়া যায়
তবে লিখতে লিখতে একদিন লেখক হওয়া যায়
লিখতে পারলেই যদি লেখক হওয়া যেত
তবে মুহুরি হয়ে উঠত লেখক
সাংবাদিক হয়ে যেত খ্যাতিমান লেখক ।
কবি হতে চাইলে পাঠক হও আগে
লেখক হতে চাইলে পাঠক হও আগে
পরীক্ষায় লেখার জন্য পাঠক না
বরং লেখক হয়ে ওঠার পাঠক হও ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


