কম্পিউটার সেন্টার সূত্রে জানা গেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দীর্ঘদিন থেকে ইন্টারনেট সেবা দিয়ে আসছে সরকারী ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিঃ (বিটিসিএল)। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৪৭টি বিভাগ, ৫টি ইনস্টিটিউট, দুটি প্রশাসনিক ভবনের যাবতীয় প্রশাসনিক কার্যক্রম, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ পুরো ক্যাম্পাসে প্রায় চার শতাধিক গ্রাহক তাদের নিজস্ব পিসি’র মাধ্যমে বিটিসিএল’র ইন্টারনেট সেবা গ্রহন করে আসছে। আর এ সরবরাহ কাজে সহযোগিতা করে আসছে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে বিটিসিএল’র ইন্টারনেট লাইনের ত্র“টি দেখা দেয়ায় বন্ধ হয়ে যায় ক্যাম্পাসের সব ইন্টারনেট সেবা। বিপাকে পড়ে ক্যাম্পাসের চার শতাধিক ইন্টারনেট গ্রাহকরা। বিশেষকরে কম্পিউটার সেন্টার ল্যাবে গবেষণা কাজে সুবিধা ভোগী এমফিল ,পি.এইচ.ডি ও থিসিসের গবেষকরা বিপাকে পড়েছেন বেশী। এছাড়া এক সপ্তাহ ধরে ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিভাগীয় ও প্রশাসনিক সব কাজে স্থবিরতা নেমে এসেছে। গ্রাহকরা বার বার কম্পিউটার সেন্টারে যোগাযোগ করেও কোন সুরাহা পাচ্ছে না। এতে করে গ্রাহকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। রাবি প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে না বলেও ভুক্তভোগী অনেক গ্রাহকরা অভিযোগ করেছে।
এ ব্যাপারে কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর ড. মোঃ মামুনুর রশিদ তালুকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সাথে সত্যতা স্বীকার করে বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টারের কোন কারিগরী ত্র“টি নয়। ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান বিটিসিএল’র সমস্যা। তাদের সহায়তা নিয়ে আমরা নিজস্ব আইএসপি’র মাধ্যমে রাবি’র বিভিন্ন দপ্তরে ইন্টারনেট সংযোগ দিয়ে থাকি। কিন্তু বর্তমানে বিটিসিএল’র দায়িত্বে অবহেলার কারণে আমাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে। তবে কত দিনের মধ্যে এ সমস্যার সমাধান হবে সে ব্যাপারেও বিটিসিএল কর্তৃপক্ষ ঠিক করে বলতে পারছেনা বলে তিনি জানান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


