রাবিতে ছাত্রলীগের দু‘গ্র“পের হাতাহাতি, প্রক্টর লাঞ্ছিত, ক্যাম্পাসে উত্তেজনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া পাল্টা-ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে কেউ আহতের ঘটনা না ঘটলেও ক্যাম্পাসে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এ সময় ছাত্রলীগ কর্মীদের শান্ত করতে আসলে আওয়ামীলীগের বিনোদপুর কার্যালয়ে রাবি প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হলে স্থানীয় আওয়ামীলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের লাঞ্ছিত করলে তারা পুলিশের সহযোগীতায় বিনোদপুর বাজার ত্যাগ করে। এতে স্থানীয়-অস্থানীয় ছাত্রলীগের দু‘গ্র“পের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, গত শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডির রাহাত ছাত্রাবাসে থাকা সাধারণ সম্পাদক গ্র“পের শহিদুল ইসলাম নামের এক কর্মীর রুমে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগের সভাপতি গ্র“পের নেতা ও রাবি ছাত্রলীগের আইন সম্পাদক আরিফুজ্জামান রনি। খবর পেয়ে স্থানীয় ছাত্রলীগ নেতা ও রাবি শাখার সাংগনিক সম্পাদক মাসুদ রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার প্রতিবাদ জানায়। এসময় ছাত্রাবাসেই উভয় গ্র“পের মধ্যে কথা কাটাকাটি ও গালিগালাজের ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে সকাল থেকেই ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্র“পে বিভক্ত হয়ে ক্যাম্পাসে শোডাউন দেয়। সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও পুলিশ প্রশাসন ও রাবি প্রশাসনের সামনেই এ ধরনের শোডাউন ও মিছিল করলেও তারা কোন ব্যাবস্থা গ্রহণ করেনি। দু‘গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মহড়া দিতে গেলে এক পর্যায়ে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে দু‘গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপই সশস্ত্র মুখোমুখি অবস্থান নিলেও প্রশাসনের উপস্থিতিতে প্রাথমিক ভাবে শান্ত হয়।
এ ঘটনার জের ধরে বিকেল সাড়ে ৩ টার দিকে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্র“পের নেতাকর্মীরা বিনোদপুরে ২৯ নং আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান নেয়। এ সময় সভাপতি গ্র“পের নেতা আরিফুজ্জামান রনি, দ্বীপায়ন সরকারের দ্বীপ ও মিঠুর নেতৃত্বে রাবি ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী ঐ অফিসে ঢুকতে চাইলে যুবলীগ নেতা শহীদ ও রবিসহ স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ সময় সাধারণ সম্পাদক গ্রুপের কর্মীরা সভাপতি গ্রুপের নেতাকর্মীদের চড়-থাপ্পড় ও কিলঘুসি মারতে থাকে। এ সংবাদ শুনে রাবি প্রক্টর চৌধুরী মোঃ জাকারিয়াসহ সহকারী প্রক্টর তারেক নুর ও মোস্তাক আহম্মেদ ঘটনাস্থালে উপস্থিত হলে যুবলীগের নেতা শহীদুল ইসলাম শহীদ, রবিউল ইসলাম রবি ও তার অনুসারিরা অকথ্য ভাষায় রাবি ছাত্রলীগ ও প্রক্টরকে গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে রাবি প্রক্টরকে তারা লাঞ্ছিত করলে পুলিশের সহযোগীতায় তারা অতিদ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনার পরে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের নেতাকর্মীরা পৃথক পৃথক গ্রুপে বিভক্ত হয়ে ক্যাম্পাসের ভেতরে মহড়া দিতে থাকে। এতে করে সংঘর্ষের আশঙ্কায় ক্যাম্পাসে চাপা উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছে সাধারণ শিক্ষার্থীরা।
এ ব্যাপারে রাবি প্রক্টর চৌধুরী মোহা. জাকারিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কোন কথা বলতে রাজি হননি।
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।