রাজশাহী বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্নালিজম এ্যালামনাই ফোরাম অব রাজশাহী ইউনিভার্সিটি-র যৌথ আয়োজনে গতকাল শনিবার ‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষা ও পেশা’ শীর্ষক এক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যায়নরত প্রায় তিনশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
জানাগেছে, গতকাল শনিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাবি ভিসি প্রফেসর এম আব্দুস সোবহান এবং বিশেষ অতিথি ছিলেন প্রোভিসি প্রফেসর মুহম্মদ নূরুল্লাহ ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর এম সাদেকুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মশিউর রহমান। অনুষ্ঠানে স¦াগত বক্তব্য রাখেন মো. সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথিরি বক্তব্যে রাবি ভিসি বলেন, একাডেমিক ডিসিপ্লিন হিসাবে জার্নালিজম বা সাংবাদিকতা এদেশে খুব বেশী পুরাতন নয়। এই বিষয়টি সম্পর্কে একটি সাধারণ ধারণা প্রচলিত আছে যে এ বিষয়ের শিক্ষা শুধু সাংবাদিকতা বা গণমাধ্যম কেন্দ্রিক। প্রকৃতপক্ষে, একাডেমিক ডিসিপ্লিন হিসাবে জার্নালিজম বহু বিষয় সমন¦য়ে মাল্টিডিসিপ্লিনারি। বর্তমানে বাংলাদেশে মিডিয়ার ব্যাপক বিকাশের পাশাপাশি কাজের বহুমুখী সুযোগ সৃষ্টি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে এবং পেশাগত ক্ষেত্রে কার্যকরভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে মিডিয়া সম্পর্কিত শিক্ষা খুব প্রয়োজন। মিডিয়ার যত প্রসার ঘটছে সাংবাদিকতা শিক্ষার চাহিদা তত বাড়ছে। বহু বিষয় সমন¦য়ে একটি বিষয় হিসাবে জার্নালিজম বা সাংবাদিকতা একটি আকর্ষণীয় বিষয়। পেশা হিসাবে শুধু মিডিয়া সংশ্লিষ্ট নয়, অন্যান্য ক্ষেত্রেও এর সম্ভাবনা ব্যাপক। সে জন্য প্রয়োজন কোর্স-কারিকুলাম সময়োপযোগী করা। ‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষা ও পেশা’ শীর্ষক সেমিনার থেকে সে বিষয়ে দিক নির্দেশনা পাওয়া যাবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে একাডেমিক সেশনে অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাসের ‘রাইটিং দি মাইন্ড অব দি কারিকুলা: রি-ভিশানিং মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম এডুকেশন ইন বাংলাদেশ’ ও মো. মাহমুদুল হক ছটিক-এর ‘জব মার্কেট ফর কমিউনিকেশন এন্ড জার্ণালিজম গ্রাজুয়েটস ইন বাংলাদেশ- প্রবলেমস এন্ড প্রসপেক্টস’ শীর্ষক দু’টি প্রবন্ধ উপস্থাপিত ও আলোচিত হয়।
সেমিনারে ওয়াচডগ বাংলাদেশ ও সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করেন।
রাবিতে ‘বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষা ও পেশা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।