রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নুজান হলের এক্সটেনশন ব্লকে গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর রাতভর দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন করে এবং সকাল নয়টা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্রীরা হল গেটে তালা ঝুলিয়ে রাখে। এতে হলের ২৬৯, ৩৮৩, ৪৭৮, ৩৭৩, ৪৬৪ নং কক্ষ থেকে মোবাইল, টাকাসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে হলের দু’জন গার্ডকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশে সোপর্দ করা হয়। পরে প্রক্টর, হল প্রভোস্ট ও বিশ্ববিদ্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্রীরা অবরোধ তুলে নেয়। এ ঘটনায় নগরীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হলের ছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে রাতেই এক সংগে রুম থেকে বের হয়ে আসে এবং হলের মূল তাল মেরে গেট বন্ধ করে দেয়। এ সময় সকাল নয়টা পর্যন্ত সকল ছাত্রীকে বের হওয়া থেকে বিরত থাকে। চুরির সাথে জড়িতদের শাস্তি প্রদান ও বহিস্কার এবং অবিলম্বে ক্ষতিগ্রস্থ ছাত্রীদের ক্ষতিপূরণের দাবিতে ছাত্রীরা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও প্রক্টরিয়াল বডির সদস্যরাসহ হল প্রভোস্ট এসে ছাত্রীদের দাবি দাওয়া মেনে নিলে ছাত্রীরা অবরোধ তুলে নেয়। পরে হল গার্ড আসাদ ও আজিবর আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে পুলিশে সোপর্দ করা হয়। এ সময় গার্ড আসাদের শরীরে ‘গার্ড ইউনিফরম’ ছিলো না বলে ছাত্রীরা জানান।
এ ব্যাপারে মন্নুজান হল প্রাধ্যক্ষ রেজিনা লাজ বলেন, অভিযুক্ত দুই গার্ডকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


