রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ফরম বিতরণ আগামী ২৫ আগস্ট থেকে শুরু হবে। এবং ফরম জমা নেয়া হবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত । গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ভিসি প্রফেসর ড. আব্দুস সোবহানের সভাপতিত্বে ভর্তি পরীক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ ছাড়াও এবার ১১টি বিভাগে মোট ১১০টি আসন বৃদ্ধি করা হয়েছে জানাগেছে।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানাগেছে, ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন পত্র গত বছরের ন্যায় এবারও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট িি.িৎঁ.ধপ.নফ তে পাওয়া যাবে। আগ্রহী প্রার্থীগণ অফিস চলাকালীন সময়ে স্ব স্ব বিভাগে ১০০টাকা প্রদান সাপেক্ষে আবেদন ফরম জমা দিতে পারবে । ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের নুন্যতম যোগ্যতা ধরা হয়েছে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি মিলে মোট জিপিএ ৭.৫ এবং উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫ থাকতে হবে। অন্যদিকে মানবিক শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৬.৫ হলে চলবে। এক্ষেত্রে তাদের উভয় পরীক্ষায় নূন্যতম ৩ পয়েন্ট থাকতে হবে। বাণিজ্য শাখার শিক্ষার্থীদের মোট জিপিএ ৭ এবং উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫ থাকতে হবে এবং আইন অনুষদের জন্য মেটি জিপিএ ৭ এবং উভয় পরীক্ষায় নূন্যতম ৩.৫ থকতে হবে। এছাড়া এক শাখার শিক্ষার্থী অন্য শাখায় পরীক্ষা দিতে চাইলে তাদেরকে স্ব-স্ব শাখার নির্ধারিত জিপিএ-এর চাইতে অতিরিক্ত দশমিক ৫ পয়েন্ট বেশী প্রয়োজন হবে। এদিকে গত বছরের চাইতে এবার মোট ১১০টি আসন বৃদ্ধি করা হয়েছে। যে সকল আসন বৃদ্ধি হয়েছে সেগুলো হলো- ইংরেজী ২০টি, সমাজ বিজ্ঞান ২০টি, উর্দু ৫টি, ফার্সি ৫টি, সংস্কৃতি ৫টি, পপুলেশন সায়েন্স ১০টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি ১০টি, এগ্রোনমী এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন ১০টি, ফিশারিজ ১০টি, এনিমল হাজবেন্ড্রী এন্ড ভেটেনারি সায়েন্স ৫টি, ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি ৫টি বৃদ্ধি করা হয়েছে। এর সাথে আদিবাসী কোটা ১০টি আসন বৃদ্ধি করে মোট ৩০টি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. এম এ বারী আসন বৃদ্ধির ব্যাপারে সাংবাদিকদের বলেন, এইচএসসিতে ফলাফল উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় আসন বৃদ্ধির সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি সাব কমিটি গঠন করা হয়েছে, সার্বিক দিক বিবেচনা করে এই সাব কমিটি পরবর্তীতে ভর্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে তিনি জানান। #
২৫ আগস্ট থেকে রাবি’র ২০০৯-১০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফরম বিতরণ শুরু
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।