somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাবিতে স্থানীয় যুবলীগ কর্মীদের হাতে দুই ছাত্রলীগ নেতা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

১৩ ই আগস্ট, ২০০৯ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রলীগ নেতাকে পিটিয়ে মারাতœক আহত করেছে পাশ্ববর্তী মেহেরচন্ডীর স্থানীয় যুবলীগ কর্মীরা। আহত ঐ ছাত্রলীগ নেতারা হল শাহমখদুম হলের আবাসিক শিক্ষার্থী ও ইতিহাস বিভাগের এমএ শেষ বর্ষের ছাত্র ফেরদৌস ও ভাষা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু সালেহ। পরে গুরুতর আহত অবস্থায় ক্যাম্পাসের বৌদ্ধভূমি এলাকা থেকে পুলিশ তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে। পরিস্থিতি অবনতি হলে গুরুতর আহত অবস্থায় ফেরদৌসকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত ফেরদৌস সুস্থ হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করবে বলে মতিহার থানা সুত্রে জানাগেছে।
আহত ফেরদৌসের অভিযোগ কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী মেহেরচন্ডী এলাকার যুবলীগ কর্মী শহিদুল তার কাছ থেকে ব্যাবহারের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। পরে মোবাইল ফোনটি গত বুধবার সন্ধ্যায় ক্যাম্পাসের বৌদ্ধভূমি এলাকায় দেওয়ার কথা থাকলে সেখানে ফেরদৌস তার ছোটভাই আবু সালেহকে সাথে নিয়ে যায়। কিন্তু ফেরদৌস সেখানে উপস্থিত হয়ে মোবাইল ফেরত চাইলে যুবলীগ কর্মী শহিদুল, রাবি কর্মচারী মিজান, আজগরসহ ১০/১২জন যুবলীগ কর্মী তাদের রড. হকিষ্টিক দিয়ে পেটাতে থাকে। এসময় আবু সালেহ সেখান থেকে পালাতে সক্ষম হলেও ফেরদৌসকে মারাতœক জখম করে ফেলে রেখে যায়। পথচারীরা দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফেরদৌসকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আহত ফেরদৌস মেডিকেল চিকিৎসাধীন আছে। সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করলে আমরা এ ব্যাপারে যথাযথ ব্যাবস্থা গ্রহণ করব।
১২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×