মা-বাবাকে খুন করার দায়ে মেয়ে ঐশীর ফাঁসি দিয়েছে মহামান্য আদালত।
আসুন কিছু প্রশ্নের উত্তর খুঁজি,
ঐশী কেন খুন করলো তার মা-বাবাকে?যখন খুন করে তখন ঐশী কি মানসিক ভাবে সুস্থ ছিলো?
একটি অপরাধের সাজা দেওয়া হয় কারণ ঐ অপরাধ যেন আর কেউ করতে সাহস না পায়,কিন্তু ঐশীর অপরাধের দেওয়া সাজায় কি সেই উদ্দেশ্য পূরণ হবে?
সারাদেশ জানে ঐশী নেশা করত এবং নেশার টাকা না দেওয়া অথবা নেশা করতে বাঁধা দেওয়ার কারণে ঐশী তার মা-বাবাকে হত্যা করে।
বর্তমানে দেশের আলোচিত মাদক দ্রব্য হচ্ছে "ইয়াবা"।যে ইয়াবার নেশায় আক্রান্ত ছিলো ঐশী নামের মেয়েটি।
ইয়াবা'র নেশা কোন পর্যায়ে গেলে কোন সন্তান তার জন্মদাতা মা-বাবাকে হত্যা করতে পারে সেটা আমার চেয়ে বিশেষজ্ঞ ডাক্তারগণ ভালো বলতে পারবেন।আর মানসিক ভাবে অসুস্থ কোন মানুষ যদি ৫০টা হত্যাকান্ড ঘটায় তাহলেও তাকে মৃত্যুদন্ড দেওয়া যাবে কিনা আমার প্রশ্ন রয়েছে!
যে মাদকের কারণে ঐশী'র এবং তার পরিবারের আজকে এমন দশা সেই মাদক দ্রব্য যারা বাংলাদেশে আমদানি করে তারা বুক ফুলিয়ে এই আদালত থেকেই জামিন নিয়ে বের হচ্ছে।যাদের কারণে এমন হাজারো ঐশীর সৃষ্টি হবে বা হচ্ছে সেই তাদেরকেই আমরা "স্যার" বলে সম্মান করে চেয়ার ছেড়ে দেয়!
কালকে যদি অন্য কোন ঐশী তার মা-বাবাকে নেশার টাকা না দেওয়ার কারণে হত্যা করে তাহলে তাকেও কি ফাঁসি দেওয়া হবে?এরপরে যদি আরো ১০০জন এমন কাজ করে তাদের কেউ কি এভাবে ফাঁসি দিবে মহামান্য আদালত?
এতে করে মাদক ব্যবসায়ীরা জামিন নিয়ে আরো ১০০০জন ঐশী তৈরিতে সাহায্য করবে।তবুও তারা আমাদের "স্যার" হয়ে দেশের ক্ষমতায় অধিষ্টিত থাকবে।
এভাবে আর যাইহোক অপরাধ নিমূল হবে না কিংবা যে উদ্দেশ্যকে সামনে রেখে অপরাধীদের সাজা দেওয়া হয় সেই উদ্দেশ্য কোনদিন সফল হবে বলে মনে হয় না!
ভালো থাকুক গডফাদাররা...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


