কেউ কথা রাখেনি,২৫ বছর কাটলো কেউ কথা রাখেনি!
ছেলেবেলায় এক আপু তার মেকআপ হঠাৎ থামিয়ে বলেছিলো,রোদ্দোজ্জল দিনে গায়ে তেল মাখিয়ে যাবো।
তারপর কত রোদ,খরা এসে চলে গেলো,কিন্তু সেই আপু আর এলো না,
১৫ বছর অপেক্ষায় আছি।
.
মামাবাড়ির নাদের আলী বলেছিলো,বড় হও দাদাঠাকুর
তোমাকে আমি পদ্মায় নিয়ে যাব,
যেখানে সুন্দরী ললনারা জল খেলা করে।
নাদের আলী,আমি আর কত বড় হব?
আমার ডুবে ডুবে জল খাওয়ার অভিজ্ঞতা ৫০ স্পর্শ করলে তারপর আমায় পদ্মায় নিয়ে যাবে?
.
বুকের মধ্যে সুগন্ধি সাবান মেখে ললনা বলেছিল,
যেদিন তুমি শীতকালে গোসল করবে,
সেদিন তোমার বুকেও এমন লোশনের গন্ধ হবে!
.
গোসলের জন্য আমি হাতের মুঠোয় মগ নিয়েছি,
ফুটন্ত পানির ভেতর ঢেলেছি হাল্কা বরফ!
বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি ১০৮টি নীল তোয়ালে,
তবু কথা রাখেনি ললনা,এখন তার বুকে শুধুই বরফের আবাস
এখনো সে যে কোন শীতকাল।
.
কেউ কথা রাখেনি,২৫ বছর কাটলো,
কেউ কথা রাখে না!
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





