ভুলতে নারি তারে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আকাশ ভরা তারার মেলা
চাঁদের জোছনা আলো,
ঘনিয়ে আসা সন্ধ্যা কালে
দূর করে সব কালো।
গগণ পারে হেরি এ কি
প্রদীপ জ্বলে-নেভে,
কোন্ সে মালিক জ্বেলে দিলেন
এমন প্রদীপ নভে।
রোজ প্রভাতে সূর্য হাসে
জগৎ পানে চেয়ে,
বিশ্ববাসী বড্ড খুশি
কিরণমালা পেয়ে।
ভর-দুপুরে বটের ছায়ায়
রাখাল বাজায় বাঁশি,
ওই দেখা যায় লাঙল কাঁধে
যাচ্ছে হেঁটে চাষি।
ভরাট নদীর বুকের ‘পরে
নৌকো ভেসে চলে,
গভীর জলের মাছ ধরিছে
দক্ষ হাতে জেলে।
দিনের শেষে রঙ ছড়িয়ে
‘বেলা’ যায় যে ডুবে,
কাল প্রভাতে ফের হাসিবে
সূর্যিমামা পূবে।
ঘোর প্রদোষে কার সকাশে
পাখির কলরব,
কার তরে গো ডাকছে পাখি
সঁপে দিয়ে সব।
কোন্ সে অসীম শক্তি বলে
পাল তুলে নাও ছুটে,
কাঁটায় ঘেরা কাণ্ড ফুঁড়ে
গোলাপ কেমনে ফুটে?
এসব কিছু কীসের নিশান
কাহার কথা বলে,
বিশ্ব-নিখিল কোন্ মহানের
হুকুম মেনে চলে?
আর কেহ নয় সেই তো মোদের
বিশ্ব মালিক প্রভু,
খানিক্ষণের লাগিও যারে
ভুলতে নারি কভু।
০৪-০২-১৬ ইংরেজী
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল...
...বাকিটুকু পড়ুনআওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান...
...বাকিটুকু পড়ুন
রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।...
...বাকিটুকু পড়ুন