somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাজার। ওরশ। দর্শন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বুড়িগঙ্গা নদীর তীরে ব্যাঙেরছাতার মত সারিসারি গড়ে ওঠছে ভণ্ডবাবার মাজার। গাঁজার কলকিটানা আর নারীর আড্ডা নিয়ে বেশ জমিয়ে ওঠেছে বাবার রমরমা ব্যবসা। কিছুদিন যেতে না যেতেই এক বাবা থেকে আরেক বাবার ওরশ। এক বাবার মাজারের নাম বলতে গে' হাসি পাচ্ছে__"গঙ্গা শাহ গায়েবী মাজার" এও নাকি সত্যি যে, গঙ্গা থেকে মাজার ভেসে ওঠেছে। বলে রাখি, মাজার এটি আরবি শব্দ। যার সাধাসিধে অর্থ__ বড় কোন ব্যক্তির সমাধিস্থ কবরের দর্শন। দর্শনীয় কবরকে "মাজার" বলা হয়। তা কী করে গায়েবী হতে পারে? আমার বোধগম্য নয়।
এই তো সেদিন খুব ধুমধাড়াক্কার সাথে পালিত হল বার্ষিকী পবিত্র (?) ওরশ। সেটা ছিল মোতালেব শাহ'র। এর পাশেই আরেকটি মাজার ওরশের অপেক্ষায়। এখন যে মাজারের গল্প বলছি সেটা আগেই বলেছি। এই ভণ্ডবাবাদের ওরশকে উপলক্ষ্য করে চলছে নানান শরীয়ত বিরোধী কার্যকলাপ। বেশধারী অনেক পাগলের আমদানি দৃষ্টি এড়ায় না। বেশিরভাগই কিনে আনা হয় মজমা জমানোর জন্যে। ভেতরে ভেতরে চলে নারীপুরুষের অবাধ মেলামেশা। ওসব ওরশে রকমারি দোকান নিয়ে মেলাও বসে। আসে সার্কাস, যাদু, 3d, 5d movies। পার্শ্ববর্তী এলাকার তরুণতরুণীরা আসে দলে দলে। ঘরে বসে থাকে না আবালবৃদ্ধবনিতাও। ছুটে আসে ববার রঙ্গতামাশা দেখতে। পাগলগুলার রঙ, ঢঙ, ওঠাবসা দেখলে যে কেউ রুচিসম্মত ব্যক্তি কাছে ঘেঁষতে ঘেন্না করবে। কিন্তু কিছু বোকার দল দ্বীনের বোঝ না থাকায় ওদের পিছুপিছু ঘোরে। ভণ্ডবাবাদের মাজারে মাজারে গিয়ে টাকা ঢালে। আরো আফসোসের কথা হল, বন্ধ্যা, নিঃসন্তান নারীরা বাবা নামে ভণ্ড, দুশ্চরিত্রবান, মানুষের কাছে যায় সন্তান চাইতে। ছিঃছিঃ অমন নোংরা, বিচ্ছিরি, অপরিষ্কার লোকটার কাছে কী রুচি নিয়ে যায় তারা? একমাত্র আল্লাহই পারেন সন্তান দিতে। দেবার মালিক তিনিই। মানুষ কখনো দিতে পারে না সন্তান। তাছাড়া মাজারে শুয়ে আছে তো একজন মরা মানুষ।
মাজারে অনেক পাগলিনীও থাকে। এরা প্রাকৃতিক প্রয়োজন পুরা করে কোথায়? এত বড় মাজার। বিশাল ওরশ। মাজারে কোথাও করা হয় নি পেষাব পায়খানা করবার কোন সুব্যবস্থা। আর গোসল তো এরা করেই না।
কৌতূহলবশত সেদিন রাতে গেলাম মাজারের কাণ্ডকারখানা দেখতে। সাথে ছিলেন #তানভির ভাই। মানুষের ভিড়ে পা ফেলবার জো নেই। এত এত মানুষ! কী জন্য আসে তারা? সবাই তো আর আমাদের মত দেখতে আসে নি।
এমন কিছু বুড়ো দেখলাম__কবরে এক পা চলে গেছে এখনোবধি হুঁশ ফেরে নি। গরুর সিং নিয়ে কী সব আস্ফালন করছে! পোশাক পরেছে দৃষ্টিকাড়া। আরেক বুড়ো__ জৌলুশপূর্ণ পোশাক। লাল শালু। একদম হিন্দুদের ধূতি সদৃশ। হাতে একটা সন্যাসীদের বিশেষ চিহ্ন। মাথার চুল জটবাঁধা। দাড়িমোচ একাকার। আশ্চর্য, তানভির ভাই বললেন, এরা খায় কীভাবে? তার প্রশ্ন শুনে আমার মনে পড়ল রবিবাবুর কথা। আচ্ছা, তিনি তো কবি মানুষ ছিলেন। নামিদামি মানুষের সাথে তার ওঠাবসা ছিল। বিভিন্ন সভা-সেমিনারে যেতে হত। বলাই বাহুল্য যে, ভোজের আয়োজন হত। তো কবি মশাই কীভাবে খেতেন? বিশেষ করে তরল খাবার? আর যদি হয় ডাল, তাহলে? জানতে ইচ্ছে হয় খুব।
যাকগে, তো ওই পাগলগুলাই বা কী করে খায় এখন? সব মাজারেই এমন কিছু পাগলের আনাগোনা দেখি। পরিতাপের বিষয়, মানুষ কবে বুঝবে যে, এদের চলাবলা, ওঠাবসা, কাণ্ডকীর্তিই বলে দিচ্ছে যে, এরা সত্যপন্থী নয়। এই বাবা নামে নরক-কীটগুলো পরকালের মুক্তির কারণ হতে পারে না।

সময়ঃ এই রোদ এই বৃষ্টি দুপুর
তারিখঃ ০৪/০৯/১৬ ঈসাব্দ
স্থানঃ ফরিদাবাদ

সর্বশেষ এডিট : ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩
০টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×