ও সে তো মুখ খোলে নি
সুর শুধু সুর তুলেছে
ভাষা তো দেয় নি
চোখের দৃষ্টি যেন
মনেরও গীতিকবিতা
বুকেরও ভালবাসা
যেথায় রয়েছে গাঁথা
আমি তো সেই কবিতা পড়েছি
মনে মনে সুর দিয়েছি
কেউ জানে নি
যখনই তোমার চোখে
আমার মুখখানি দেখি
স্বপন কুসুম থেকে
হৃদয়ে সুরভি মাখি
তুমি কি সেই সুরভি পেয়েছ
স্বপনেরও দার খুলেছ
- সোলস
কিছু ছেড়া ছেড়া দুষ্টুমি কথামালা
বিকেল ৬:০০ টা:
মেয়েটা : স্কুল গার্ল না তোমাকে অনেক ভালবাসে। তোমাকে অনেক মিস করছে... খালি তোমার কথা ভাবে
ছেলেটা : স্কুল গার্লকে বল বেশি বেশি মিস না করতে। ঠিকমতো কাজ করতে
মেয়েটা : মাইর দিয়ে দিব
ছেলেটা : দিতে পার
রাত ৪:০০ টা:
মেয়েটা : তোমাকে অনেক মিস করছি
ছেলেটা : মিস করতে হবে না। যাও ঘুমাও।
মেয়েটা : একটু কথা বলি। ৫ মিনিট
ছেলেটা : না না। আমি এখন চা খেয়ে ঘুমাতে যাব। টা টা বাই বাই
৩৫ ঘন্টা পর
দুপুর ৩:০০ টা:
মেয়েটা : কি ব্যাপার ৮টা মিসকল পাগল হইছ?
ছেলেটা : কোন খবর নেই যে। এভাবে হারায় গেলে কেন?
মেয়েটা : আরে বাবা কাজ করছিলাম। বুয়া আসে নি। তার উপর বাসায় মেহমান।
ছেলেটা : একটা মিস কল তো দিতে পারতে। এভাবে না বলে ৩৬ ঘন্টার জন্য কেউ হারায়? আগে থেকে বলতে ৩ দিনের জন্য হারায় যাচ্ছি। তাও জানতাম তুমি ভালো আছ
মেয়েটা : বারে তুমিই তো বলছ কম কম মিস করতে।
ছেলেটা : তাই বলে একদম কোন খবর নেই।
মেয়েটা : কি করছ?
ছেলেটা : কিছু না। ফাঁকিবাজি মারছি। তোমাকে অনেক মিস করছি।
মেয়েটা : আমিও তোমাকে অনেক মিস করছিলাম
ছেলেটা : হুম তাই তো কোন মিস কল পর্যন্ত নেই
মেয়েটা : বারে মিস কল দিলে তো তুমি কল দিয়ে বকা দাও। মিস করছিলাম বলেই তো ব্লগে লিখলাম। তোমাকে মেইল করলাম।
ছেলেটা : কোন কথা বল না। আই লাভ ইউ
মেয়েটা : মিঠু
নারী জাতি ভয়ংকর। নারী জাতি ভয়ংকর।
বাহ আমার বকাবকি মাস্টারও আমাকে মিস করে। কিমজা। (না আমি স্কুল গার্ল, না ও আমার মাস্টার, নাম দিয়েছি দুজন দুজনাকে ..
)
অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



