আবার কে যেন ডেকে তুলছে
রাগ করছি
বকা দিয়ে বলছি - চুপ করো, ভাল্লাগছে না।
সে অবুজ নিশ্পাপ চোখে চেয়ে খালি হাসে
কথা শোনে না একদম।
আর একটু একটুতেই বড় বড় চোখে জল টলমল
ঘুমাতেও দেয় না...।
মাঝে মাঝে খুব মাইর দিতে ইচ্ছে হয়।
কিন্তু বাচ্চাটাকে মারি কেমনে?
কতই বা বয়স আর তোমার আমার ভালবাসার...
ভালবাসাটা অবুঝই তো হয়।
পাগলামী... অর্থহীন পাগলামী...
পাগলামীর ভাবসম্প্রসারনই তো করছি...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




